সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী এম এ মালিক।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার দিকে সিলেটের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এ ফলাফল ঘোষণা করেন। এ সময় তিনি জানান, এসব ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের প্রাপ্ত ভোট যুক্ত হবে।
জানা গেছে, বিএনপির প্রার্থী এম এ মালিক পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ২৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মুসলেহ উদ্দীন রাজু পেয়েছেন ৭৩ হাজার ৬১৪ ভোট।
আসনটির মোট ভোটার ৪ লাখ ১৬ হাজার জন। এখানে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এফআর