হেরে গেলেন গিয়াস উদ্দিন তাহেরী

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হেরে গেলেন হবিগঞ্জ-৪ (মাধবপুর, চুনারুঘাট) আসনে ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী মুফতি গিয়াস উদ্দিন তাহেরী।আসনটিতে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এসএম

2026-02-13T02:34:19+00:00
2026-02-13T02:42:58+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
হবিগঞ্জ- ৪
হেরে গেলেন গিয়াস উদ্দিন তাহেরী
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩৪ এএম  আপডেট: ১৩.০২.২০২৬ ২:৪২ এএম  (ভিজিট : ৭০৭)
মুফতি গিয়াস উদ্দিন তাহেরী। সংগৃহীত ছবি
হেরে গেলেন হবিগঞ্জ-৪ (মাধবপুর, চুনারুঘাট) আসনে ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী মুফতি গিয়াস উদ্দিন তাহেরী।

আসনটিতে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এসএম ফয়সল। তিনি ভোট পেয়েছেন মোট ১ লাখ ৮৮ হাজার ৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গিয়াস উদ্দিন তাহেরী পেয়েছেন ৮৪ হাজার ৩২৩।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত দেড়টায় জেলা রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এ ফলাফল ঘোষণা করেন।

এছাড়াও এ আসনে খেলাফত মজলিস আহমদ আব্দুল কাদের পেয়েছেন ২৬ হাজার ৪৬৬, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মু. রেজাউল মোস্তফা ৪৮৪, বাসদের মো. মুজিবুর রহমান ৩২৯, বাংলাদেশ সংস্কৃতি মুক্তিজোটের মো. রাশেদুল ইসলাম খোকন ৪৮৪, বাংলাদেশ মুসলিম লীগের শাহ মোহাম্মদ আল-আমিন ৫৩৬, স্বতন্ত্র মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী ৬৫২ এবং সালেহ আহমদ সাজন পেয়েছেন ৬১৯ ভোট।


এদিকে, হবিগঞ্জ -৪ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪৩ হাজার ৩৭২ এবং ‘না’ ভোট পড়েছে ১ লাখ ২৩ হাজার ২৬।

মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৩৯৮ এবং বাতিলকৃত ভোটের সংখ্যা ৪৪ হাজার ৩৪১। মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫২ হাজার ৭১১ জন। তাদের মধ্যে সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৭৩৯টি।


এফআর


  বিষয়:   নির্বাচন  হবিগঞ্জ- ৪  হার  গিয়াস উদ্দিন তাহেরী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: