রমজানের আগে সরকার গঠন : আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সর্বোচ্চ ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে। একইসঙ্গে ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারি বা রমজানের আগেই নতুন সরকার

2026-02-13T03:09:29+00:00
2026-02-13T03:10:12+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
রমজানের আগে সরকার গঠন : আসিফ নজরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০৯ এএম  আপডেট: ১৩.০২.২০২৬ ৩:১০ এএম
বৃহস্পতিবার রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে কথা বলেন উপদেষ্টা আসিফ নজরুল। সংগৃহীত ছবি
সর্বোচ্চ ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে। একইসঙ্গে ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারি বা রমজানের আগেই নতুন সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে তিনি এসব কথা বলেন। 

আসিফ নজরুল বলেন, ‘১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যেই অর্থাৎ, রমজানের আগেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। ফলাফলের গেজেট নোটিফিকেশনের পর যত দ্রুত সম্ভব সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে। এরপর নতুন সরকার শপথ গ্রহণ করবে।’ 


তিনি আরও বলেন, ‘আমার ধারণা, গেজেট নোটিফিকেশন ১৩ তারিখ রাতের মধ্যেই হয়ে যাবে। খুব দেরি হলে হয়তো ১৪ তারিখের মধ্যে হবে এবং ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন সম্পন্ন হবে।’ 

আইন উপদেষ্টা বলেন, ‘ফলাফলের গেজেট নোটিফিকশনের পরে যত তাড়াতাড়ি সম্ভব, আমরা শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করব। পার্লামেন্ট মেম্বারদের শপথ অনুষ্ঠান শেষ হওয়ার পর তারা সরকার গঠনের শপথ নেবেন। আমি মনে করি, গেজেট নোটিফিকেশনের তিন-চারদিনের মধ্যে অবশ্যই শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগেও হতে পারে। তবে তিনি চার দিনের মধ্যে অবশ্যই হবে।’ 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   নির্বাচন  রমজান  সরকার গঠন  আসিফ নজরুল 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: