ফলাফল আটকে রেখে জনরায় বদলানোর প্রমাণ স্পষ্ট : সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে ফলাফল আটকে রেখে জনরায় বদলানোর প্রমাণ স্পষ্ট বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র

2026-02-13T03:48:55+00:00
2026-02-13T03:49:17+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
ফলাফল আটকে রেখে জনরায় বদলানোর প্রমাণ স্পষ্ট : সাদিক কায়েম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৮ এএম  আপডেট: ১৩.০২.২০২৬ ৩:৪৯ এএম
ডাকসু ভিপি সাদিক কায়েম। ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে ফলাফল আটকে রেখে জনরায় বদলানোর প্রমাণ স্পষ্ট বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাত তিনটার দিকে নিজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন অভিযোগ করেন তিনি।

পোস্টে ভিপি সাদিক কায়েম লেখেন, ‘ভোটগ্রহণ সমাপ্তির পর সন্ধ্যা থেকেই সারাদেশের বিভিন্ন আসনে নিয়োজিত কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের আচরণ হঠাৎ বদলে যায়। একইসাথে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে অনেক আসনে জনগণের রায় বদলানোর অপচেষ্টা করা হয়।’

তিনি অভিযোগ করে লেখেন, ‘এরই অংশ হিসেবে ঢাকা-৮, ১৩, ১৭ সহ দেশের বিভিন্ন আসনের ফলাফল আটকে রেখে জনরায় বদলানোর অভিযোগ পাওয়া গিয়েছে, যার প্রমাণ স্পষ্ট। একইসাথে ঢাকা- ৪ ও ১৬ আসনের ফলাফল ঘোষণা হওয়ার পরও স্থগিত করা হয়েছিল।’

তিনি আরও লেখেন, ‘সব আসনের ফলাফল এখনও ঘোষণা করা না হলেও, প্রথম সারির জাতীয় গণমাধ্যম একটি নির্দিষ্ট দলকে ২০০+ আসনে বিজয়ী হয়েছে বলে প্রচার করে। আমরা মনে করি, সমগ্র রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করা হয়েছে। স্পষ্টতই মিডিয়া, এজেন্সি ও অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সম্মিলিতভাবে এ কাজ সম্পন্ন করেছে।’ 


ইসির দৃষ্টি আকর্ষণ করে ভিপি সাদিক কায়েম লেখেন, ‘নির্বাচন কমিশনকে বলব, প্রতিটি আসনের সঠিক রেজাল্ট জাতির সামনে প্রকাশ করুন। জুলাই বিপ্লব পরবর্তী আরেকটি সাজানো নির্বাচন আয়োজনের মাধ্যমে একটা দলের নিকট ক্ষমতা হস্তান্তর করা জুলাইয়ের শহিদদের স্পিরিটের সাথে সরাসরি সাংঘর্ষিক।’

প্রসঙ্গত, এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল চারটা পর্যন্ত দেশের ২৯৯টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট এর ভোটগ্রহণ করা হয়।

এফআর


  বিষয়:   নির্বাচন  ফলাফল  জনরায়  প্রমাণ  স্পষ্ট  ভিপি সাদিক কায়েম 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: