কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ভোটের রায় নিয়ে ষড়যন্ত্র বন্ধ না হলে এবং পুরানো ফ্যাসিবাদ ফিরিয়ে আনার চেষ্টা করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ১১

2026-02-13T09:18:05+00:00
2026-02-13T09:18:05+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
রাজনীতি
কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলীয় জোটের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১৮ এএম   (ভিজিট : ১১৩)
সংগৃহীত ছবি
ভোটের রায় নিয়ে ষড়যন্ত্র বন্ধ না হলে এবং পুরানো ফ্যাসিবাদ ফিরিয়ে আনার চেষ্টা করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট।   

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৪টায় আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে এ হুঁশিয়ারি দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।     

তিনি বলেন, ‘ফ্যাসিবাদ কায়েমের জন্য এগুলো কলাকৌশল। যদি জনতার রায় নিয়ে টালবাহানা হয় তাহলে দুর্বার প্রতিরোধ করা হবে, এই ষড়যন্ত্র যারা করছেন তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে অচিরেই।’


এ সময় তিনি বলেন, ‘ফলাফল গণনা কার্যক্রম অস্বাভাবিক ভাবে বিলম্ব করা হয়েছে। করছেন। রিটার্নিং কর্মকর্তারা ফলাফল পরিবর্তন করেছে। বিশেষ দল কে সুবিধা দেয়ার জন্য এটা করা হয়েছে।’

এ সময় তিনি বলেন, ‘ইসির বক্তব্য শুনার পর পরবর্তী কঠোর আন্দোলনের কর্মসূচির ঘোষণা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।’

সময়ের আলো/এআর


  বিষয়:   আন্দোলন  হুঁশিয়ারি  জোট 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: