ঢাকা-১ আসনে বড় জয় বিএনপির আশফাকের

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

ঢাকা-১ আসন ‎(দোহার-নবাবগঞ্জ) আসনের উপ-নির্বাচনে বড় জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাক। ‘ধানের শীষ’ প্রতীক

2026-02-13T10:34:46+00:00
2026-02-13T10:34:46+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
ঢাকা-১ আসনে বড় জয় বিএনপির আশফাকের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৪ এএম   (ভিজিট : ১৬৫)
‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী খন্দকার আবু আশফাক। ছবি : সংগৃহীত
ঢাকা-১ আসন ‎(দোহার-নবাবগঞ্জ) আসনের উপ-নির্বাচনে বড় জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাক। ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিশাল ব্যবধানে পরাজিত করেছেন।
‎শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি এই তথ্য জানিয়েছেন

‎প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে খন্দকার আবু আশফাক পেয়েছেন ১,৭৩,৭৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে পেয়েছেন ১,১২,৬২২ ভোট।
‎অন্য প্রার্থীদের প্রাপ্ত ভোটের সংখ্যা যথাক্রমে- নুরুল ইসলাম (হাতপাখা) : ৬,৬০৭ ভোট, অন্তর সেলিম হনা (হরিণ – স্বতন্ত্র) : ৪,৮৮০ ভোট, মো. নাসির উদ্দিন মোল্লা (লাঙ্গল) : ১,৩৬২ ভোট এবং শেখ মো. আলী (আনারস) : ২৭১ ভোট।
‎নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এই আসনে মোট বৈধ ভোটের সংখ্যা ২,৯৯,৫২৩টি। বাতিলকৃত ভোটের সংখ্যা ৫,৬৯৯টি। সর্বমোট ৩,০৫,২২২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সে হিসেবে এই নির্বাচনে ভোটের হার ৫৫.৯৯%।

/এমএইচআর 


  বিষয়:   ঢাকা-১  আশফাক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: