নরসিংদীর সব আসনেই ধানের জয়

নরসিংদী প্রতিনিধি

সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী জেলার পাঁচটি সংসদীয় আসনেই জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্রভিত্তিক ফলাফলের

2026-02-13T11:00:08+00:00
2026-02-13T11:00:08+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
নরসিংদীর সব আসনেই ধানের জয়
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০০ এএম 
নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনেই জয় পেয়েছে বিএনপি। ছবি : সময়ের আলো
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী জেলার পাঁচটি সংসদীয় আসনেই জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্রভিত্তিক ফলাফলের ভিত্তিতে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।

নরসিংদী-১ সংসদীয় আসনে বিএনপির খায়রুল কবির খোকন ১,৬০,৬৭৬ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মো. ইব্রাহিম ভূঞা পান ৯২,৯৩০ ভোট। ভোট কাস্ট হয় ৫৮.৮২ শতাংশ।

নরসিংদী-২ সংসদীয় আসনে ড. আব্দুল মঈন খান পান ৯২,৩৫২ ভোট, আর প্রতিদ্বন্দ্বী আমজাদ হোসেন পান ৫৫,১৬১ ভোট। এখানে ভোট কাস্ট হয় প্রায় ৫৫ শতাংশ।

নরসিংদী-৩ সংসদীয় আসনে মঞ্জুর এলাহী ৮১,৪১৫ ভোট পেয়ে জয়ী হন। স্বতন্ত্র প্রার্থী আরিফ-উল-ইসলাম মৃধা পান ৪৫,৪০১ ভোট। ভোট কাস্ট হয় ৬১ শতাংশ।

নরসিংদী-৪ সংসদীয় আসনে সরদার শাখাওয়াত হোসেন বকুল পান ১,৬১,৯১২ ভোট। জামায়াত প্রার্থী মো. জাহাঙ্গীর আলম পান ৭৬,৪৪৫ ভোট। ভোট কাস্ট হয় ৫৩.৬ শতাংশ।

নরসিংদী-৫ সংসদীয় আসনে ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল ১,৩৫,৫১২ ভোট পেয়ে জয়ী হন। প্রতিদ্বন্দ্বী তাজুল ইসলাম পান ৪৩,৬৮২ ভোট। এখানে ভোট কাস্ট হয় ৪৯.৫ শতাংশ।

ফল ঘোষণার পর জেলা জুড়ে বিএনপি নেতাকর্মীদের আনন্দ মিছিল দেখা যায়। 

নির্বাচন কর্মকর্তারা জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে এ ফল ঘোষণা করা হয়েছে। আনুষ্ঠানিক ফলাফল পরে প্রকাশ করবে নির্বাচন কমিশন।

সময়ের আলো/আরবিএন


  বিষয়:   ত্রয়োদশ  নির্বাচন  নরসিংদী  সংসদ  বিএনপি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: