গাইবান্ধার ৫ আসনের চারটিতেই জিতল জামায়াত

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনের বেসরকারি ফলাফলে চারটিতে জয় পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং একটিতে জয়ী হয়েছে

2026-02-13T11:09:50+00:00
2026-02-13T11:46:05+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
গাইবান্ধার ৫ আসনের চারটিতেই জিতল জামায়াত
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৯ এএম  আপডেট: ১৩.০২.২০২৬ ১১:৪৬ এএম
গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনের প্রার্থী। ছবি : সময়ের আলো
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনের বেসরকারি ফলাফলে চারটিতে জয় পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং একটিতে জয়ী হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মাসুদুর রহমান মোল্লা এ ফলাফল ঘোষণা করেন।

গাইবান্ধা-১ সংসদীয় আসনে জামায়াত প্রার্থী মাজেদুর রহমান ১,৪০,৭২৬ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী পান ৩৭,৯৯৭ ভোট।

গাইবান্ধা-২ সংসদীয় আসনে জামায়াতের মো. আব্দুল করিম ১,২২,৬৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন। বিএনপির আনিসুজ্জামান খান বাবু পান ৯২,৮৮০ ভোট।

গাইবান্ধা-৩ সংসদীয় আসনে জামায়াত প্রার্থী আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম ১,৬২,৪৫৭ ভোট পেয়ে জয়ী হন। বিএনপির অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক পান ১,৩৯,৮৬৪ ভোট।

গাইবান্ধা-৪ সংসদীয় আসনটি বিএনপির একমাত্র জয়। বিএনপির মোহাম্মদ শামীম কায়সার (লিংকন) ১,৪১,৭১২ ভোট পেয়ে নির্বাচিত হন। জামায়াত প্রার্থী মো. আব্দুর রহিম সরকার পান ১,৩৮,২০০ ভোট। ফল ঘোষণাকে ঘিরে কিছু সময় উত্তেজনা সৃষ্টি হলেও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

গাইবান্ধা-৫ সংসদীয় আসনে জামায়াতের মো. আব্দুল ওয়ারেছ ৮৯,২৭৪ ভোট পেয়ে জয়ী হন। বিএনপির ফারুক আলম সরকার পান ৭৩,৪৮৩ ভোট।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের মাধ্যমে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

সময়ের আলো/আরবিএন



  বিষয়:   জাতীয়  সংসদ  নির্বাচন  জয়  জামায়াত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: