নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের বেসরকারি ফলাফলে পাঁচটিতে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং একটিতে জয়ী হয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নোয়াখালী-১ সংসদীয় আসন আসনে বিএনপির মাহাবুব উদ্দিন খোকন ১,২৬,৮৩৩ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মো. ছাইফ উল্যাহ পান ৯৮,০৩৬ ভোট।
নোয়াখালী-২ সংসদীয় আসন আসনে বিএনপির জয়নুল আবদিন ফারুক ৮৩,৯৮২ ভোট পেয়ে নির্বাচিত হন। এনসিপির সুলতান মুহাম্মদ জাকারিয়া পান ৬৭,০৫৪ ভোট।
নোয়াখালী-৩ সংসদীয় আসন আসনে বিএনপির বরকত উল্লাহ বুলু ১,৪১,০৩১ ভোট পেয়ে জয়ী হন। জামায়াতের বোরহান উদ্দিন পান ১,২৩,৯৪১ ভোট।
নোয়াখালী-৪ সংসদীয় আসন আসনে বিএনপির মো. শাহজাহান ২,১৯,১৮২ ভোট পেয়ে নির্বাচিত হন। জামায়াত প্রার্থী ইসহাক খন্দকার পান ১,৪৮,৯৮৯ ভোট।
নোয়াখালী-৫ সংসদীয় আসন আসনে বিএনপির মোহাম্মদ ফখরুল ইসলাম ১,৪৭,৮০৮ ভোট পেয়ে জয়ী হন। জামায়াতের মোহাম্মদ বেলায়েত হোসেন পান ১,২০,৪৫৩ ভোট।
অন্যদিকে, নোয়াখালী-৬ সংসদীয় আসন আসনে এনসিপির আবদুল হান্নান মাসউদ ৯০,১১৮ ভোট পেয়ে বিজয়ী হন। বিএনপির মাহবুবের রহমান শামীম পান ৬৩,৩৭২ ভোট।
সময়ের আলো/আরবিএন