হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর আব্দুল মান্নান বিজয়ী

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাদেশ

হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার পর ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বেসরকারিভাবে জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নান।তিনি তার নিকটতম

2026-02-13T12:14:07+00:00
2026-02-13T12:26:41+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর আব্দুল মান্নান বিজয়ী
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৪ পিএম  আপডেট: ১৩.০২.২০২৬ ১২:২৬ পিএম
অ্যাডভোকেট আব্দুল মান্নান। ছবি : সংগৃহীত
হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার পর ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বেসরকারিভাবে জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নান। 

তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১,০৬১ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মাহমুদুল হাসান রাত ১২টা ৪০ মিনিটে ফল ঘোষণা করেন। 

ঘোষিত ফল অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া-৫ সংসদীয় আসন আসনে মান্নান পান ৮৫,৭৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কাজী নামজুল হোসেন তাপস পান ৮৪,৭০৮ ভোট।

এই আসনে ১১ দলীয় জোটের বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী মুফতি আমজাদ হোসাইন আশরাফী পান ৬০,৮৫৭ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নজরুল ইসলাম নজু ২০,৬৯৬ ভোট পান। অন্যান্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টি, সিপিবি, গণসংহতি আন্দোলন ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থীরা অল্পসংখ্যক ভোট পান।

৪ লাখ ৭৪ হাজার ৮২৬ ভোটার নিয়ে গঠিত এ আসনে ১৫৪টি কেন্দ্রে সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচিত হওয়ার পর আব্দুল মান্নান নবীনগরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উন্নয়নে কাজ করার অঙ্গীকার জানান।

সময়ের আলো/আরবিএন


  বিষয়:   হাড্ডাহাড্ডি  প্রতিদ্বন্দ্বিতা  ব্রাহ্মণবাড়িয়া  জাতীয়তাবাদী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: