নীলফামারীতে ইতিহাস গড়ল জামায়াত

নীলফামারী প্রতিনিধি

সারাদেশ

চার আসনে জয় পেয়ে নীলফামারীতে ইতিহাস গড়ল জামায়াত।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর চারটি সংসদীয় আসনেই বেসরকারিভাবে জয় পেয়েছে বাংলাদেশ জামায়াতে

2026-02-13T12:45:36+00:00
2026-02-13T12:45:36+00:00
 
  বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬,
২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
সারাদেশ
নীলফামারীতে ইতিহাস গড়ল জামায়াত
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৫ পিএম 
নীলফামারীতে বিজয়ী জামায়াত প্রার্থী। ছবি : সময়ের আলো
চার আসনে জয় পেয়ে নীলফামারীতে ইতিহাস গড়ল জামায়াত। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর চারটি সংসদীয় আসনেই বেসরকারিভাবে জয় পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা এ ফলাফল ঘোষণা করেন।

নীলফামারী-১ সংসদীয় (ডোমার-ডিমলা) আসনে জামায়াত প্রার্থী মাওলানা আব্দুস সাত্তার ১,৪৯,২১৪ ভোট পেয়ে জয়ী হন। বিএনপি জোটের মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী পান ১,১৮,১৬০ ভোট।

নীলফামারী-২ সংসদীয় (সদর) আসনে আলফারুক আব্দুল লতিফ ১,৪৫,২০২ ভোট পেয়ে নির্বাচিত হন। বিএনপির শাহরিন ইসলাম চৌধুরী তুহিন পান ১,৩৪,৫৭৯ ভোট।

নীলফামারী-৩ সংসদীয় (জলঢাকা) আসনে মাওলানা ওবায়দুল্লাহ সালাফী ১,০৮,৫৬০ ভোট পেয়ে জয়ী হন। বিএনপির সৈয়দ আলী পান ৮৯,১০২ ভোট।

নীলফামারী-৪ সংসদীয় (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে হাফেজ আব্দুল মুনতাকিম ১,২৪,৮৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন। বিএনপির আব্দুল গফুর সরকার পান ৮১,৫২৬ ভোট।

বিজয়ী প্রার্থীরা ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করেন। 

তাদের বিজয়ে জেলার বিভিন্ন এলাকায় সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

সময়ের আলো/আরবিএন


  বিষয়:   নীলফামারী  ইতিহাস  জামায়াত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: