ধৈর্য ধরে জোটের আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষার আহ্বান জামায়াতের

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

বাংলাদেশ জামায়াতে ইসলামী সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে দলটি আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষা করতে বলেছে জামায়াতের নেতৃত্বাধীন ১১–দলীয়

2026-02-13T13:01:42+00:00
2026-02-13T13:01:42+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
ধৈর্য ধরে জোটের আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষার আহ্বান জামায়াতের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০১ পিএম 
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। সংগৃহীত ছবি
বাংলাদেশ জামায়াতে ইসলামী সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে দলটি আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষা করতে বলেছে জামায়াতের নেতৃত্বাধীন ১১–দলীয় জোট। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১৫ মিনিটে দেশবাসীর উদ্দেশে জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ সম্পন্ন হয়। আজ সকাল সাড়ে ৯টা নাগাদ পাওয়া তথ্যে বেসরকারি ফলাফলে বিএনপি ও তার মিত্ররা ১৬৭টি আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছে। জামায়াত ও তার মিত্ররা জয়ী ৫৯টি আসনে।

পোস্টে বলা হয়, গতকাল দিনভর এমন ইতিবাচক ও শান্তিপূর্ণ পরিবেশে বিপুলসংখ্যায় ভোট প্রদান করার জন্য তারা ভোটারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। তবে নির্বাচনের ফলাফলপ্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট নয় বলে পোস্টে উল্লেখ করে জামায়াত। 


এ প্রসঙ্গে পোস্টে বলা হয়, বিভিন্ন আসনে ১১–দলীয় জোটের প্রার্থীদের অল্প ব্যবধানে ও সন্দেহজনকভাবে পরাজিত হওয়া, বেসরকারিভাবে ফলাফল ঘোষণায় বারবার অসংগতি ও বানানো তথ্য প্রকাশ, ভোটার উপস্থিতির হার প্রকাশে নির্বাচন কমিশনের অনীহা, প্রশাসনের একটি অংশের বড় একটি দলের প্রতি ঝুঁকে থাকার ইঙ্গিত—এসবই ফলাফলপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নিঃসন্দেহে গুরুতর প্রশ্ন উত্থাপন করে।

জামায়াতের ফেসবুক পোস্টে সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানানো হয়। এতে বলা হয়, ১১–দলীয় জোটের আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষা করার আহ্বান জানাচ্ছে তারা। মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ন্যায়বিচারের জন্য আমাদের সংগ্রাম ইনশা আল্লাহ অব্যাহত থাকবে।


/ইউএমএইচ



  বিষয়:   নির্বাচন  জামায়াত 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: