ঢাকা-৩ আসনে জয়ী গয়েশ্বর চন্দ্র

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঢাকা-৩ আসনে জয় পেয়েছেন বিএনপি প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়। ৯৮ হাজার ৭৮৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন

2026-02-13T13:03:39+00:00
2026-02-13T13:03:39+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
রাজনীতি
ঢাকা-৩ আসনে জয়ী গয়েশ্বর চন্দ্র
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৩ পিএম 
বিএনপি প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়। সংগৃহীত ছবি
ঢাকা-৩ আসনে জয় পেয়েছেন বিএনপি প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়। ৯৮ হাজার ৭৮৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. শাহীনুর ইসলাম। তিনি ৮২ হাজার ২৩২ ভোট পেয়েছেন। দুজনের ভোটের ব্যবধান ১৫৮৯৯।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাতে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রেজাউল করিম এই ফলাফল ঘোষণা করেন।


নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল এই নির্বাচনি লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। 

নির্বাচনে মোট প্রার্থী ২ হাজার ২৯ জন; যার মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২৭৪ জন। নারী প্রার্থীর সংখ্যা ৮০ জন। এবারের নির্বাচনে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সময়ের আলো/এআর



  বিষয়:   ঢাকা-৩  আসন  গয়েশ্বর চন্দ্র 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: