পঞ্চগড়ে গণভোটে বিপুল ব্যবধানে ‘হ্যাঁ’ জয়ী

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

পঞ্চগড়ের দুই আসনে গণভোটে বিপুল ব্যবধানে ‘হ্যাঁ’ জয়ী।ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটে পঞ্চগড়ের দুটি সংসদীয় আসনেই ‘না’-এর তুলনায় বিপুল

2026-02-13T13:04:44+00:00
2026-02-13T13:04:44+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
সারাদেশ
পঞ্চগড়ে গণভোটে বিপুল ব্যবধানে ‘হ্যাঁ’ জয়ী
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৪ পিএম   (ভিজিট : ১৬২)
পঞ্চগড়ের একটি কেন্দ্রে ভোট দিচ্ছেন ভোটার। ছবি : সময়ের আলো
পঞ্চগড়ের দুই আসনে গণভোটে বিপুল ব্যবধানে ‘হ্যাঁ’ জয়ী। 

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটে পঞ্চগড়ের দুটি সংসদীয় আসনেই ‘না’-এর তুলনায় বিপুল ব্যবধানে ‘হ্যাঁ’ ভোট জয়ী হয়েছে। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন।

পঞ্চগড়-১ সংসদীয় আসন আসনে মোট ৩,৫৮,৮৮১ ভোটের মধ্যে বৈধ ভোট ৩,১৯,১৭০। এখানে ‘হ্যাঁ’ ভোট পড়ে ২,১৯,৫৭৬ এবং ‘না’ ভোট ৯৯,৫৯৪। বাতিল ভোট ৩৯,৭১১টি।

পঞ্চগড়-২ সংসদীয় আসন আসনে মোট ৩,২২,৩০৭ ভোটের মধ্যে বৈধ ভোট ২,৯২,৯৬৩। এ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়ে ১,৬৩,৮৭৫ এবং ‘না’ ভোট ১,২৯,০৮৮। বাতিল ভোট ২৯,৩৪৪টি।

রিটার্নিং কর্মকর্তা জানান, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে ভোট গণনা সম্পন্ন হয়েছে। গভীর রাত পর্যন্ত নির্বাচন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ফলাফল চূড়ান্ত করা সম্ভব হয়েছে।

সকাল সাড়ে সাতটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলে। জোরদার নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়। 

ফল ঘোষণার সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/আরবিএন


  বিষয়:   পঞ্চগড়  গণভোট  হ্যাঁ  নির্বাচন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: