কুষ্টিয়ায় জামায়াতের বাজিমাত

কুষ্টিয়া প্রতিনিধি

সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি আসনের বেসরকারি ফলাফলে ৩টিতে জয় পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং একটিতে জয়ী হয়েছে বাংলাদেশ

2026-02-13T13:22:40+00:00
2026-02-13T13:22:40+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
কুষ্টিয়ায় জামায়াতের বাজিমাত
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১:২২ পিএম 
কুষ্টিয়ার চারটি আসনের বিজয়ী প্রার্থী। ছবি : সময়ের আলো
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি আসনের বেসরকারি ফলাফলে ৩টিতে জয় পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং একটিতে জয়ী হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

উল্লেখ্য, স্বাধীনতা পরবর্তী সময় থেকে এ পর্যন্ত কোন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি আসনের একটিতেও জামায়াতে ইসলামীর কোন প্রার্থী জয়লাভ করতে পারেনি। এই প্রথম তিনটি আসনে জামায়াতের প্রার্থীরা ঐতিহাসিক বিজয় লাভ করার গৌরব অর্জন করেছেন।

কুষ্টিয়া-১ সংসদীয় (দৌলতপুর) আসনে বিএনপির রেজা আহমেদ বাচ্চু মোল্লা ১,৬৫,০৮৫ ভোট পেয়ে জয়ী হন। জামায়াতের মাওলানা বেলাল উদ্দীন পান প্রায় ৮৫ হাজার ভোট।

রেজা আহমেদ বাচ্চু মোল্লা এর আগেও বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার পিতা প্রয়াত আহসানুল হক পচা মোল্লা এ আসনের একাধিকবার নির্বাচিত এমপি এবং বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন।

কুষ্টিয়া-২ সংসদীয় (মিরপুর-ভেড়ামারা) আসনে জামায়াতের মো. আব্দুল গফুর ১,৮৯,৮১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। বিএনপির রাগীব রউফ চৌধুরী পান ১,৪৩,২৮২ ভোট।

কুষ্টিয়া-৩ সংসদীয় (সদর) আসনে জামায়াতের মুফতি আমির হামজা ১,৭০,০৬৩ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। 

বিএনপির প্রকৌশলী মো. জাকির হোসেন সরকার পান ১,১৯,১৩৭ ভোট। এ আসনে মোট ভোটার ৪,৪০,৮৪২ জন।

কুষ্টিয়া-৪ সংসদীয় (কুমারখালী-খোকসা) আসনে জামায়াতের মো. আফজাল হোসেন ১,৪৬,২০৪ ভোট পেয়ে জয়ী হন। বিএনপির সৈয়দ মেহেদী আহমেদ রুমি পান ১,৩৮,৫৭৪ ভোট।

এই ফলাফলে জেলায় জামায়াত সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।

সময়ের আলো/আরবিএন


  বিষয়:   বাংলাদেশ  জামায়াত  ইসলামী  বাংলাদেশ  জাতীয়তাবাদী  দল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: