বাগেরহাট-২ (সদর-কচুয়া) জেলা সদর আসনের বিষ্ণুপুর ইউনিয়নের মান্দ্রা গ্রামে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে রাতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে বেশ কয়েকটি বসতবাড়ি ভাংচুর হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের দিনগত রাত ১টার দিকে পরাজিত বিএনপি প্রার্থী ব্যারিস্টার শেখ জাকির হোসেনের সমর্থিত ইউনিয়ন বিএনপির সম্পাদক মিরাজুল ইসলাম নেতৃত্বে একদল লাঠিসোটা হাতে জামায়াত সমর্থিত কারী মোল্লা জাহাঙ্গীর শেখ ও মশিউর রহমানসহ ৫-৬ জনের বাড়িতে হামলা চালায়।
এর জবাবে বিজয়ী প্রার্থী জামায়াতের মঞ্জুরুল হক রাহাদের সমর্থিত আনোয়ারুল হাওলাদার ও সুমন হাওলাদারের নেতৃত্বে পাল্টা আক্রমণ হয় এবং বিএনপির সাধারণ সম্পাদক মিরাজুল ইসলামের বাড়ীসহ ৭-৮টি বসতবাড়ি ভাংচুর করা হয়।
পরে ঘটনার সাথে জড়িত সন্দেহে মান্দ্রা এলাকার মান্নাফ হোসেনের দুই ছেলে ইমরান ও তারেক কে আটক করেছে পুলিশ।
বাগেরহাট সদর মডেল থানার ওসি মোঃ মাসুম খান জানান, দুইজন আটক হওয়ার পর পরিস্থিতি শান্ত রয়েছে এবং যৌথবাহিনী টহল দিচ্ছে।
সময়ের আলো/আরবিএন