পাকিস্তানে একাধিক ভূমিকম্পের আঘাত

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানে সিন্ধু ও বেলুচিস্তান প্রদেশের বেশ কয়েকটি জেলায় একাধিক ভূমিকম্প আঘাত হেনেছে।জিও নিউজ জানায়, পাকিস্তান আবহাওয়া অধিদফতরের (পিএমডি) ভূকম্পন পর্যবেক্ষণ

2026-02-13T14:21:27+00:00
2026-02-13T14:21:27+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
পাকিস্তানে একাধিক ভূমিকম্পের আঘাত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২১ পিএম 
ফাইল ছবি
পাকিস্তানে সিন্ধু ও বেলুচিস্তান প্রদেশের বেশ কয়েকটি জেলায় একাধিক ভূমিকম্প আঘাত হেনেছে। 

জিও নিউজ জানায়, পাকিস্তান আবহাওয়া অধিদফতরের (পিএমডি) ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র একথা জানায়। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫২ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। বেলা ১১ টা ৩০ মিনিটের দিকে দ্বিতীয়বারের মতো কম্পন অনুভূত হয়, দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। সুক্কুর, জ্যাকোবাবাদ, খুজদার, ঝাল মাগসি, দাদু, নাসিরাবাদ এবং আশেপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

এর আগে, ২০২৬ সালের অক্টোবরে পাকিস্তানের বেশ কয়েকটি অঞ্চলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। 

দেশটির আবহাওয়া অধিদপ্তর জানায়, এই ভূমিকম্পে খাইবার পাখতুনখোয়া, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ এবং অন্যান্য উত্তরাঞ্চলীয় অঞ্চল কেঁপে ওঠে।

/এমএইচআর 
  বিষয়:   পাকিস্তান  ভূমিকম্প 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: