তারেক রহমান ও সাধারণ জনগণকে অভিনন্দন মমতার

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে জানাই আমার শুভনন্দন বলে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিকমাধ্যমে পোস্ট করে তিনি বাংলাদেশের

2026-02-13T14:33:59+00:00
2026-02-13T14:33:59+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
তারেক রহমান ও সাধারণ জনগণকে অভিনন্দন মমতার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩৩ পিএম 
তারেক রহমান ও মমতা বন্দ্যোপাধ্যায়। সংগৃহীত ছবি
বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে জানাই আমার শুভনন্দন বলে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিকমাধ্যমে পোস্ট করে তিনি বাংলাদেশের সাধারণ জনগণকে রমজান মোবারক জানিয়েছেন। একইসঙ্গে মমতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বিপুল জয়ের জন্য অভিনন্দন জানান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের বেসরকারি তথ্য অনযায়ী বড় জয়ের পথে এগোচ্ছে তারেক রহমানের বিএনপি। 

শুক্রবার মমতা সমাজমাধ্যমে লেখেন, ‘বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে জানাই আমার শুভনন্দন। আগাম রমজান মোবারক। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেকভাইকে, তার দলকে ও অন্যান্য দলকেও। সবাই ভাল থাকুন, সুখী থাকুন।’ এর পাশাপাশি বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সুসম্পর্ক আগামী দিনেও বজায় থাকবে বলেও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা।


প্রসঙ্গত, বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের বরাবরই সুসম্পর্ক রয়েছে। শেখ হাসিনা সরকারের সময়েও দুই বাংলার ভাল সম্পর্ক ছিল। হাসিনা সরকারের পতনের পর পালাবদলের সাক্ষী থেকেছে বাংলাদেশ। জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে হাসিনার দেশত্যাগ এবং তৎপরবর্তী পরিস্থিতিতে ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর প্রতিবেশী দেশ হিসাবে বাংলাদেশ বরাবর গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের কাছে। দেশভাগ হওয়ার পরেও দুই বাংলাকে ঘিরে দু’পারের মানুষের আবেগ লক্ষণীয়। শুধু ইতিহাসের বিচারে নয়, রাজনৈতিক এবং ভৌগোলিক দিক থেকেও দুই বাংলা পরস্পরের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। 


/ইউএমএইচ




  বিষয়:   নির্বাচন  তারেক রহমান  মমতা বন্দ্যোপাধ্যায় 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: