ভোটের ফল গেজেট আকারে প্রকাশ হতে পারে আজ : ইসি মাছউদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আজ বিকেলে নির্বাচন কমিশনের বিশেষ সভার পর ভোটের ফলাফল গেজেট আকারে প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।শুক্রবার

2026-02-13T14:44:38+00:00
2026-02-13T14:44:38+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
জাতীয়
ভোটের ফল গেজেট আকারে প্রকাশ হতে পারে আজ : ইসি মাছউদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৪৪ পিএম 
কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। ছবি : সংগৃহীত
আজ বিকেলে নির্বাচন কমিশনের বিশেষ সভার পর ভোটের ফলাফল গেজেট আকারে প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এ সম্ভাবনার কথা জানান তিনি।

এর আগে, বাংলাদেশের নির্বাচনের ফলাফল ঘোষণার সমাপ্তি হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার (ইসি) সানাউল্লাহ। এসময় তিনি বলেন, ঈদের উৎসবের মতো উৎসাহ ও স্বতঃস্ফূর্ততায় জনগণ ভোটে অংশ নিয়েছেন।

ইসি আরও বলেন, ‘সব অশনি ও শঙ্কা বন্যার পানিতে ভেসে গেছে। জাতি হিসেবে আমরা চূড়ান্তভাবে বিজয়ী হয়েছি।‘

শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আনুষ্ঠানিক ফল ঘোষণার সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসি সানাউল্লাহ বলেন, ‘আমাদের চেষ্টা শতভাগ ছিল। আমরা মনে করি, জাতি হিসেবে আমাদের মান-সম্মান ও ভাবমূর্তি বিশ্বপরিসরে আরও সুদৃঢ় হয়েছে। আল্লাহর কাছে হাজারও শোকর-তিনি নেহায়েত রহমত করেছেন বলেই আমরা সুষ্ঠুভাবে এই মহাযজ্ঞ সম্পাদন করতে পেরেছি।’

দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘তারা ঈদ উৎসবের মতো স্বতঃস্ফূর্তভাবে এই আয়োজনে অংশগ্রহণ করেছেন। যার কারণে বন্যার পানিতে যেমন খড়কুটো টিকে থাকে না, তেমনি যা কিছু অশনি সংকেত ছিল, যা কিছু শঙ্কার জায়গা ছিল-সব এই বন্যার পানিতে ভেসে গেছে এবং আমরা জাতি হিসেবে চূড়ান্তভাবে বিজয়ী হয়েছি।‘

গণতন্ত্রের ধারাবাহিকতা প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র তার নির্দিষ্ট রেলপথ থেকে যেন আর কখনো বিচ্যুত না হয়। এই নির্বাচন ভবিষ্যতে আরও ভালো নির্বাচন আয়োজনের পাথেয় ও দৃষ্টান্ত হয়ে থাকুক-এই আশাবাদ ব্যক্ত করছি।’

শেষে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমাদের ভুল-ভ্রান্তির জন্য পুনরায় ক্ষমা চেয়ে নিয়ে এখানেই আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করছি। বাকি যে স্ট্যাটিস্টিক্যাল বিষয় রয়েছে, আমাদের সম্মানিত সিনিয়র সেক্রেটারি আলাদাভাবে মিডিয়ার ভাই-বোনদের দিয়ে দেবেন।’

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, শেষ হয় বিকাল সাড়ে ৪টায়। নির্বাচনের বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী দুই-তৃতীয়াংশ আসনে জয় পেয়েছে বিএনপি।

/এমএইচআর

  বিষয়:   ভোট  ফল  গেজেট  ইসি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: