নেত্রকোনার ৪ আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়

নেত্রকোনা প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। জেলার ১০ উপজেলার ৬৭৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বেসরকারি ফলাফলে দেখা গেছে,

2026-02-13T15:11:26+00:00
2026-02-13T15:12:17+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
নেত্রকোনার ৪ আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১১ পিএম  আপডেট: ১৩.০২.২০২৬ ৩:১২ পিএম
নেত্রকোনার বিজয়ী প্রার্থী। ছবি : সংগৃহীত
নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। জেলার ১০ উপজেলার ৬৭৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বেসরকারি ফলাফলে দেখা গেছে, এই পাঁচটি আসনের মধ্যে চারটিতে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছেন এবং একটি আসনে জামায়াতে ইসলামী প্রার্থী জয় পেয়েছেন। 

একই দিনে অনুষ্ঠিত গণভোটেও ‘হ্যাঁ’ ভোট জয়লাভ করেছে। হ্যাঁ ভোট পড়েছে ৫ লাখ ৯৯ হাজার ৭৬৬ এবং না ভোট ৩ লাখ ৬৪ হাজার ৯০৩।

নেত্রকোনা-১ (কলমাকান্দা-দূর্গাপুর) আসনে বিএনপির মনোনীত ব্যারিস্টার কায়সার কামাল ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৮ হাজার ৩৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত শরিকদল বাংলাদেশ খেলাফত মজলিশের গোলাম রব্বানী রিকশা প্রতীকে ৮৭ হাজার ৪৮৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭১ হাজার ৩৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের শরিক জাতীয় নাগরিক পার্টির ফাহিম রহমান খান পাঠান (শাপলা কলি) ৬৭ হাজার ৩৬৭ ভোট পেয়েছেন।

নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৮ হাজার ৪৬৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ভুইয়া দুলাল (ঘোড়া) ৬৮ হাজার ৯৬১ ভোট পেয়েছেন।

নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬০ হাজার ৮০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী আল হেলাল তালুকদার (দাঁড়িপাল্লা) ৩৯ হাজার ৮৪০ ভোট পেয়েছেন।

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে জামায়াতে ইসলামী প্রার্থী মাছুম মোস্তফা দাঁড়িপাল্লা প্রতীকে ৮২ হাজার ১১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিএনপির মনোনীত প্রার্থী আবু তাহের তালুকদার ধানের শীষ প্রতীকে ৭৯ হাজার ৪১২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

নেত্রকোনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ সাইফুর রহমান জেলা প্রশাসকের কার্যালয়ে এই ফলাফল ঘোষণা করেন।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   নেত্রকোনা  সংসদ  আসন  ভোটগ্রহণ  বিএনপি  প্রার্থী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: