২৯৭ আসনের মধ্যে কোন দল কত আসন পেল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল ও সংখ্যাগত তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন।প্রকাশিত তথ্য অনুযায়ী, এ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে

2026-02-13T16:16:06+00:00
2026-02-13T16:16:06+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
২৯৭ আসনের মধ্যে কোন দল কত আসন পেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১৬ পিএম 
সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল ও সংখ্যাগত তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রকাশিত তথ্য অনুযায়ী, এ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিশাল জয় অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

ইসির প্রকাশিত তালিকা অনুযায়ী, ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টি আসনের ফল প্রকাশ করা হয়েছে।  

ফলাফলে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয় পেয়েছে। ৬৮টি আসনে বিজয়ী হয়ে দ্বিতীয় অবস্থানে জামায়াতে ইসলামী। ৬ট আসনে জয়ী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা জয় লাভ করেছে ৭ আসনে।


অন্যান্য দল : বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসনে জয়লাভ করেছে। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ (জিওপি), বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, গণসংহতি আন্দোলন এবং খেলাফত মজলিস প্রত্যেকে ১টি করে আসনে জয় পেয়েছে।

নির্বাচন কমিশনের হিসাব মতে, এবারের নির্বাচনে প্রদত্ত ভোটের শতকরা হার ৫৯.৪৪%। গণভোটে হ্যা ভোট দিয়েছেন ৪,৮০,৭৪,৪২৯ জন এবং ২,২৫,৬৫,৬২৭ জন না ভোট দিয়েছেন। গণভোটে ভোট দিয়েছেন ৬০.২৬ শতাংশ।

সময়ের আলো/এআর


  বিষয়:   নির্বাচন  আসন  সংসদ  বিএনপি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: