সিলেট বিভাগের প্রথম নারী সংসদ সদস্য ইলিয়াসপত্নী লুনা

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের প্রথম নারী সংসদ সদস্য হিসেবে ইতিহাস গড়ে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোছা.

2026-02-13T16:21:00+00:00
2026-02-13T16:21:00+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সিলেট বিভাগের প্রথম নারী সংসদ সদস্য ইলিয়াসপত্নী লুনা
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২১ পিএম 
সিলেট বিভাগের প্রথম নারী সংসদ সদস্য ইলিয়াসপত্নী লুনা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের প্রথম নারী সংসদ সদস্য হিসেবে ইতিহাস গড়ে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোছা. তাহসিনা রুশদীর লুনা বিজয়ী হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলীকে ৭৯ হাজার ২৫১ ভোটের ব্যবধানে হারিয়ে আসনে জয়লাভ করেন।

সিলেট-২ আসনে এবারের ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৬৪ হাজার ৮৩ ভোট। এর মধ্যে বিশ্বনাথ উপজেলায় মোট ভোটার ছিলেন ১ লাখ ৯২ হাজার ৭৭৫। এই উপজেলায় মোট ৮৯ হাজার ৩৪১টি ভোট কাস্ট করা হয়; বৈধ ভোট সংখ্যা ছিল ৮৭ হাজার ১৭১টি, বাতিল ভোট ২ হাজার ১৭০। ভোটের শতকরা হার ছিল ৪৭ দশমিক ১৬ শতাংশ। এখানে ধানের শীষ প্রতিকে বিএনপি মনোনীত লুনা পেয়েছেন ৬৭হাজার ৯৭৭ ভোট। ১১ দলীয় জোটের মুহাম্মদ মুনতাছির আলী পেয়েছেন ১৭ হাজার ৯৫৪ ভোট। লাঙ্গল প্রতিকে জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী পেয়েছেন ৫৪২ ভোট, ইসলামী আন্দোলনের মাওলানা আমির উদ্দিন ৫৭২ ভোট এবং উদীয়মান সূর্য প্রতিকে গণফোরামের মুজিবুল হক পেয়েছেন ১২৬ ভোট।


ওসমানীনগর উপজেলায় মোট ভোটার ছিলেন ১ লাখ ৭১ হাজার ৩৮০। মোট ৭২ হাজার ৪৯৬ ভোট কাস্ট করা হয়; বৈধ ভোট ৭০ হাজার ৩৯৭ এবং বাতিল ভোট ২ হাজার ০৯৯। ভোটের শতকরা হার ৪২ দশমিক ৪৬ শতাংশ। ধানের শীষ প্রতিকে লুনা পেয়েছেন ৪৮ হাজার ৭২০ ভোট। ১১ দলীয় জোটের মুহাম্মদ মুনতাছির আলী পেয়েছেন ১৯ হাজার ৪৯২ ভোট। লাঙ্গল প্রতিকে জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী পেয়েছেন ৮৬২ ভোট, ইসলামী আন্দোলনের মাওলানা আমির উদ্দিন ৮১৭ ভোট এবং উদীয়মান সূর্য প্রতিকে গণফোরামের মুজিবুল হক পেয়েছেন ৫০৬ ভোট।

বাংলাদেশ জাতীয় রাজনীতিতে সিলেট-২ আসনটি সবসময়ই আলোচিত। বিগত সময়ে এই আসনের সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলী উন্নয়নের মাইলফলক স্থাপন করেছিলেন। কিন্তু তিনি গুম হন, যা এখনও রহস্যময়। সেই ঘটনার পর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে সিলেট-২ আসনে রাজনীতিতে প্রবেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোছা. তাহসিনা রুশদীর লুনা। গত ১৩ বছর তিনি এই অঞ্চলের নেতাকর্মীর কাছে নিরাপদ আশ্রয়স্থল ছিলেন। এবারের নির্বাচনে দলের সমর্থন ও নেতাকর্মীদের সক্রিয় প্রচেষ্টায় তিনি ভোটের মাঠে বিশাল বিজয় অর্জন করেন।

এবারের নির্বাচনে বিজয়ী হয়ে লুনা তিনটি নতুন ইতিহাস গড়েছেন: সিলেট বিভাগের প্রথম নারী সংসদ সদস্য; সিলেট-২ আসনে প্রথম নারী সংসদ সদস্য; স্বামীর পর স্ত্রী হিসেবে এই আসনে প্রথমবার সংসদ সদস্য হওয়া।

তার বিজয় এই অঞ্চলের সাধারণ জনগণও স্বাগত জানিয়েছেন, কারণ তার স্বামী এম. ইলিয়াস আলী থাকাকালীন দীর্ঘদিন ধরে উন্নয়নের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। লুনা নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে তিনগুণ বেশি ভোট পেয়ে ইতিহাস গড়ে দেন।

সময়ের আলো/জোআই


  বিষয়:   সিলেট বিভাগের প্রথম নারী সংসদ সদস্য ইলিয়াসপত্নী লুনা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: