নির্বাচনে খালি হাতেই ফিরছে ৪২ দল

সময়ের আলো ডেস্ক

জাতীয়

দেশব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে

2026-02-13T16:37:52+00:00
2026-02-13T16:37:52+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
নির্বাচনে খালি হাতেই ফিরছে ৪২ দল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৭ পিএম 
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সংগৃহীত ছবি
দেশব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে একটানা ভোটগ্রহণ হয়েছে। এবারই প্রথম জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হয়েছে। 

নিবন্ধিত ৫৯টি রাজনৈতিক দলের মধ্যে ৫১টি দল এবারের নির্বাচনে অংশ নেয়। তবে নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, অংশগ্রহণকারী ৫১ দলের মধ্যে ৪২ দলের কোনো প্রার্থীই জয়লাভ করতে পারেননি। তবে মাত্র ৯টি দলের প্রার্থীরা সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পেরেছেন।

বিকেল ৩টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী, ২৯৭ আসনের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোট পেয়েছে ২১২টি। এর মধ্যে এককভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পেয়েছে ২০৯ আসন। জোটের শরিক বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) পেয়েছে একটি, গণঅধিকার পরিষদ একটি এবং গণ সংহতি আন্দোলন একটি আসন লাভ করেছে।

এর আগে, নির্বাচনে সবচেয়ে বেশি আসনে প্রার্থী দেয় বিএনপি। দলটি ২৯৩ আসনে প্রার্থী দেয় এবং বাকি ৭ আসন জোটের শরিকদের জন্য ছেড়ে দেয়।

অন্যদিকে, নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৭ আসন। এর মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী এককভাবে পেয়েছে ৬৯ আসন। এছাড়া এনসিপি পেয়েছে ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস (রিকশা) ২টি এবং খেলাফত মজলিস (ঘড়ি) পেয়েছে একটি আসন। জামায়াত এবারের নির্বাচনে ২২৪ আসনে প্রার্থী দেয় এবং বাকি আসন জোটের জন্য ছাড়ে।


একইসঙ্গে, এবারের ভোটে স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৬টি আসন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) পেয়েছে একটি আসন। একটি আসনের ফলাফল স্থগিত রয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এবারের নির্বাচনে ২৬৮ আসনে প্রার্থী দেয়, যা বিএনপির পর দ্বিতীয় সর্বোচ্চ।

নির্বাচনে অংশ নেওয়া ৫১ দলের মধ্যে ৪২ দল কোনো আসনেই জয়লাভ করতে পারেনি। অনেক দলই শতাধিক আসনে প্রার্থী দিলেও শেষ পর্যন্ত শূন্য হাতে ফিরেছে। বড় দলকেন্দ্রিক মেরুকরণ, জোটভিত্তিক নির্বাচন এবং কৌশলগত ভোটিংয়ের কারণে ছোট ও নতুন দলগুলো কাঙ্ক্ষিত ফল পায়নি। 

ফলে ৯টি রাজনৈতিক দল ও কিছু স্বতন্ত্র সদস্য ত্রয়োদশ জাতীয় সংসদে প্রতিনিধিত্ব পাচ্ছে। আর বাকি ৪২ দলকে খালি হাতেই ফিরতে হচ্ছে। 


/ইউএমএইচ



  বিষয়:   নির্বাচন  ভোট  রাজনৈতিক দল 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: