ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ষষ্ঠবারের মতো সংসদে যাচ্ছেন সাবেক পাঁচবারের এমপি ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে উল্লেখযোগ্য ব্যবধানে জয় পেয়েছেন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসনের ১৫৯টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে কায়কোবাদ ১ লাখ ৫৮ হাজার ৯৩ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউসুফ সোহেল দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পান ১ লাখ ৪ হাজার ৫৮০ ভোট। ফলে দুই প্রার্থীর মধ্যে ব্যবধান দাঁড়ায় ৫৩ হাজার ৫১৩ ভোট।
তবে পোস্টাল ব্যালটের ফল তখনও পাওয়া যায়নি।
ফলাফল ঘোষণার পর কায়কোবাদের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সময়ের আলো/আরবিএন