আ.লীগের দুর্গ ভেঙে চিকিৎসক থেকে এখন সংসদে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুর-৩ সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু ঐতিহাসিক বিজয় অর্জন

2026-02-13T18:10:48+00:00
2026-02-13T18:21:50+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
আ.লীগের দুর্গ ভেঙে চিকিৎসক থেকে এখন সংসদে
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১০ পিএম  আপডেট: ১৩.০২.২০২৬ ৬:২১ পিএম  (ভিজিট : ৫৪৫)
ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। ছবি : সংগৃহীত
গাজীপুর-৩ সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু ঐতিহাসিক বিজয় অর্জন করেছেন। 

ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ৬১ হাজার ৯০৪ ভোটের ব্যবধানে জয়ী হয়ে প্রথমবারের মতো জাতীয় সংসদে যাচ্ছেন। তার এই বিজয়ের মাধ্যমে আসনটির দীর্ঘদিনের রাজনৈতিক ধারায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে।

স্বাধীনতার পর থেকে এই আসনে ধারাবাহিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগ-এর প্রার্থীরা নির্বাচিত হয়ে আসছিলেন। তবে এবারের নির্বাচনে সেই ধারা ভেঙে জয় পান অধ্যাপক বাচ্চু। 

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন পর স্থানীয় একজন প্রার্থী মনোনয়ন পাওয়ায় ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে এবং তার প্রচারণা শেষ পর্যন্ত গণসমর্থনে রূপ নেয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ১৮০টি ভোটকেন্দ্রে মোট ৫ লাখ ২৩ হাজার ২২২ ভোটের মধ্যে অধ্যাপক বাচ্চু পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা এহসানুল হক পেয়েছেন ৯৯ হাজার ৩৫৪ ভোট।

১৯৮১ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রদলের মাধ্যমে তার রাজনৈতিক যাত্রা শুরু। পরবর্তীতে তিনি পেশাজীবী সংগঠন ও দলীয় রাজনীতিতে সক্রিয় থাকেন। রাজনৈতিক জীবনে একাধিক মামলা, গ্রেপ্তার ও কারাবাসের অভিজ্ঞতাও রয়েছে তার। চিকিৎসক হিসেবে এলাকায় তার দীর্ঘদিনের সুনাম আছে। বিশেষ করে করোনা মহামারির সময় ব্যক্তিগত উদ্যোগে চিকিৎসা ও মানবিক সহায়তা দেওয়ার কারণে সাধারণ মানুষের কাছে তিনি আস্থার প্রতীক হয়ে ওঠেন।

বিজয়ের পর প্রতিক্রিয়ায় ডা. বাচ্চু বলেন, এটি জনগণের বিশ্বাস ও ভালোবাসার জয়। গাজীপুর-৩ আসনের মানুষের উন্নয়ন, সুশাসন ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তিনি কাজ করে যাবেন এবং সবার প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফলাফল গাজীপুর-৩ আসনের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। এখন দেখার বিষয়, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নবনির্বাচিত এই সংসদ সদস্য কতটা সফল হন।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   জাতীয়  সংসদ  নির্বাচন  বিএনপি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: