আখতারের আসনে ভোট পুনঃগণনার দাবি বিএনপি প্রার্থীর

রংপুর প্রতিনিধি

সারাদেশ

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ তুলে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছেন বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা।তার অভিযোগ, প্রশাসনের

2026-02-13T18:30:35+00:00
2026-02-13T18:30:35+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
আখতারের আসনে ভোট পুনঃগণনার দাবি বিএনপি প্রার্থীর
রংপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩০ পিএম 
লিখিত আবেদন জমা দিচ্ছেন বিএনপি প্রার্থী। ছবি : সময়ের আলো
রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ তুলে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছেন বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা। তার অভিযোগ, প্রশাসনের সহায়তায় ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর মাধ্যমে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী আখতার হোসেনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে তিনি রংপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে এ বিষয়ে একটি লিখিত আবেদন জমা দেন। 

এমদাদুল হক ভরসা বলেন, জনগণের রায়ে জয়ী হওয়ার ব্যাপারে তিনি আশাবাদী ছিলেন। তবে বিকেল ৩টা থেকে ৫টার মধ্যে প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকদের ‘মব’ সৃষ্টির মাধ্যমে এবং প্রশাসনিক সহায়তায় ফলাফল প্রভাবিত করা হয়েছে বলে তিনি দাবি করেন। 

তিনি আরও অভিযোগ করেন, জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করেও তিনি সাক্ষাৎ পাননি।

তিনি বলেন, ঘোষিত ফলাফল পুনঃগণনা করা হলে প্রকৃত ফল বেরিয়ে আসবে। 

তার দাবি, এই আসনে ৮৫০০ ভোট বাতিল করা হয়েছে, যা নিয়ে তার সন্দেহ রয়েছে। সঠিক বিচার না পেলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। 

এ সময় রংপুর জেলা বিএনপি ও রংপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফতাব উদ্দিন পুনঃভোট গণনার দাবি জানান এবং প্রয়োজন হলে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলেন।

বেসরকারি ফলাফল অনুযায়ী, রংপুর-৪ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী আখতার হোসেন শাপলা প্রতীকে ১ লাখ ৪৯ হাজার ৯৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এমদাদুল হক ভরসা পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৫৬৪ ভোট। এ ছাড়া জাতীয় পার্টি প্রার্থী আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান পেয়েছেন ৩৩ হাজার ৬৬৪ ভোট।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   নির্বাচন  আখতার  প্রার্থী  এমদাদুল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: