ঢাকা-১১ আসনের নির্বাচিত প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে নিয়ে একই আসনে ধানের শীষের প্রার্থী এম এ কাইয়ুম বলেন, ‘যে প্রার্থী পোলিং এজেন্ট দিতে পারে না, সে এত ভোট কোথায় থেকে পায়?’
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীতে তার নির্বাচনি কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এম এ কাইয়ুম দাবি করেন, তিনি ষড়যন্ত্রের শিকার। নির্বাচনে বড় কারচুপি ও ইঞ্জিনিয়ারিং হয়েছে। পোস্টাল ভোটের মাধ্যমে তাকে হারানো হয়েছে। বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে সরকার তার গ্রহণযোগ্যতা নষ্ট করেছে।
তিনি জানান, এই আসনে পুনরায় ভোট গণনা করতে নির্বাচন কমিশনে আবেদন করেছেন তিনি। কোনো সুরাহা না হলে আইনি ব্যবস্থা নেবেন।
প্রতিপক্ষের দিকে আঙ্গুল তুলে বিএনপির এ নেতা অভিযোগ করেন, জুলাইযোদ্ধার নাম দিয়ে মানুষের মনে বিভ্রান্তি ছড়িয়েছে। বিভিন্ন জায়গায় তার সমর্থকদের ওপর হামলা চালানো হয়েছে।
সময়ের আলো/কেএইচও