রাজশাহীর ৪টি আস‌নে জয়ী বিএনপি, দুটিতে জামায়াত

রাজশাহী প্রতিনিধি

সারাদেশ

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটিতে বিপুল ভোটে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে বাকি দুটি আসনে সামান্য ব্যবধানে

2026-02-13T19:11:56+00:00
2026-02-13T19:11:56+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
রাজশাহীর ৪টি আস‌নে জয়ী বিএনপি, দুটিতে জামায়াত
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১১ পিএম 
রাজশাহীর বিজয়ী প্রার্থী। ছবি : সময়ের আলো
রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটিতে বিপুল ভোটে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে বাকি দুটি আসনে সামান্য ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

দলীয় কোন্দল আর জামায়া‌তের কৌশু‌লের কা‌ছে এই দুই আস‌নে ধরাশায়ী হ‌য়ে‌ছে বিএন‌পি।

অন‌্যদি‌কে, জামায়া‌তের প্রত‌্যাশা ছিল রাজশাহী‌তে চার‌টি আস‌নে জয়লাভ করার। কিন্তু দুটিতে জামায়াত মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। চার‌টি আস‌নে হার‌লেও প্রতিদ্বন্দ্বী প্রার্থী‌দের ভো‌টের মা‌ঠে ঘাম ঝ‌রি‌য়ে‌ছেন। তার উ‌ল্লেখযোগ‌্য উদাহরণ, রাজশাহীর সদর আসন। এই আস‌নের বিএন‌পির হে‌ভি‌য়েট প্রার্থী মিজানুর রহমান মিনুর কা‌ছে প্রায় ২৫ হাজার ভো‌টে হার‌লেও জামায়াতও ভোট পে‌য়ে‌ছে লা‌খের উপর। এছাড়া রাজশাহী ৩ আস‌নেও প্রায় এক লাখ চ‌ল্লিশ হাজার ভোট পে‌য়ে‌ছে। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত বেসরকারি ফলাফলে এ চিত্র উঠে আসে।

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের ১৬০টি কেন্দ্রের সবগুলোর ফলাফলে জামায়াত প্রার্থী মুজিবুর রহমান ১ লাখ ৭১ হাজার ৭৮৬ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শরীফ উদ্দীন পান ১ লাখ ৬৯ হাজার ৯০২ ভোট। ১ হাজার ৮৮৪ ভোটের ব্যবধানে জয়ী হয়ে দীর্ঘ চার দশক পর আবারও সংসদ সদস্য নির্বাচিত হন মুজিবুর রহমান, যিনি ১৯৮৬ সালেও এ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।

রাজশাহী-২ (সদর) আসনের ১১৬টি কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু ১ লাখ ২৮ হাজার ৫৪৬ ভোট পেয়ে জয়ী হন। জামায়াত প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর পান ১ লাখ ৩ হাজার ৩৭০ ভোট।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের ১৩১টি কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রার্থী শফিকুল হক মিলন ১ লাখ ৭৬ হাজার ৩৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ পান ১ লাখ ৩৭ হাজার ৯২৭ ভোট।

রাজশাহী-৪ (বাগমারা) আসনের ১২২টি কেন্দ্রের ফলাফলে জামায়াত প্রার্থী আব্দুল বারী সরদার ১ লাখ ১৫ হাজার ২২৬ ভোট পেয়ে জয়ী হন। বিএনপি প্রার্থী ডি এম ডি জিয়াউর রহমান পান ১ লাখ ৯ হাজার ৪৬১ ভোট। ৮ হাজার ৪৪৯ ভোটের ব্যবধানে বিজয় নিশ্চিত করেন জামায়াত প্রার্থী।

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের ১৩২টি কেন্দ্রের ফলাফলে বিএনপি সমর্থিত প্রার্থী নজরুল ইসলাম মন্ডল ১ লাখ ৫৩ হাজার ৪২৫ ভোট পেয়ে জয়ী হন। জামায়াত প্রার্থী মাওলানা মনজুর রহমান পান ৭৩ হাজার ৪৪৫ ভোট।

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের ১১৯টি কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রার্থী আবু সাঈদ চাঁদ ১ লাখ ৪৮ হাজার ৬৭২ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী নাজমুল হক পান ৯২ হাজার ৯৬৫ ভোট।

এই ফলাফলের মধ্য দিয়ে রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   বাংলাদেশ  জাতীয়তাবাদী  দল  বিএনপি  জামায়াত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: