নির্বাচনের ফল নিয়ে রাতে নিজেদের অবস্থান জানাবে এনসিপি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল পর্যালোচনা ও দলীয় অবস্থান নিয়ে কথা বলতে রাতে সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।এক

2026-02-13T20:43:42+00:00
2026-02-13T20:43:42+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
রাজনীতি
নির্বাচনের ফল নিয়ে রাতে নিজেদের অবস্থান জানাবে এনসিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৩ পিএম 
সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল পর্যালোচনা ও দলীয় অবস্থান নিয়ে কথা বলতে রাতে সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

এক বার্তায় এনসিপি জানায়, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে রাত ১০টায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। 


এতে বক্তব্য দেবেন দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সেক্রেটারি মনিরা শারমিন। 

গতকাল বৃহস্পতিবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সঙ্গে ঐক্য গড়ে প্রতিদ্বন্দ্বিতা করে এনসিপি। এতে দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ ছয়জন জয়ী হন। তবে, হেরে গেছেন সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর মতো আলোচিত তরুণ নেতারা। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   নির্বাচন  ফলাফল  নিজেদের অবস্থান  এনসিপি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: