জয়ী হয়েই বিএনপির হামলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জে নির্বাচন-পরবর্তী সহিংসতায় মো. জসিম নায়েব (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থক

2026-02-13T21:27:46+00:00
2026-02-13T21:27:46+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
জয়ী হয়েই বিএনপির হামলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৭ পিএম 
নিহত জসিম নায়েব। ছবি : সংগৃহীত
মুন্সীগঞ্জে নির্বাচন-পরবর্তী সহিংসতায় মো. জসিম নায়েব (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থক ছিলেন। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আব্দুল্লা গ্রামে এ সহিংসতার ঘটনা ঘটে। 

অভিযোগ ওঠেছে, নির্বাচনে জয় নিশ্চিতের পর মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতনের সমর্থকরা এ হামলায় জড়িত।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বিএনপির ধানের শীষ প্রতীকের সমর্থকেরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মো. জসিম নায়েবের বাড়িতে গিয়ে গালিগালাজ করেন। একপর্যায়ে তারা জসিম নায়েবকে বেধড়ক মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনেরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি মারা যান।


নিহত জসিম সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আব্দুল্লা গ্রামের মাফিক নায়েবের ছেলে। তিনি স্থানীয় একটি মাদ্রাসা পরিচালনার দায়িত্বে ছিলেন।

নিহতের বড় ভাই মো. মশিউর রহমান বলেন, ডা. নাসিরের ছেলে সাকিবের নেতৃত্বে প্রায় দুই শতাধিক ধানের শীষের সমর্থক তাদের বাড়িতে গিয়ে তার ভাইকে গালিগালাজ করেন। একপর্যায়ে তারা আমার ভাইকে বেধড়ক মারধর করেন। ওই হামলার পর তার অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকায় নেওয়া হয়, তবে শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি।

এ বিষয়ে কথা বলতে মুন্সীগঞ্জ-৩ আসনে সদ্য বিজয়ী বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতনের ফোনে বেশ কয়েকবার ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

মুন্সীগঞ্জ সদর সার্কেলের (সদর-গজারিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি এবং তা খতিয়ে দেখা হচ্ছে।

এফআর


  বিষয়:   নির্বাচন  জয়ী  বিএনপি  হামলা  স্বতন্ত্র প্রার্থী  সমর্থক  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: