গেজেট হলেই শপথ : সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করলেই সাংবিধানিক প্রক্রিয়ায় সংসদ সদস্যদের শপথ এবং সরকার গঠন শুরু হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী

2026-02-13T21:38:10+00:00
2026-02-13T21:39:04+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজনীতি
গেজেট হলেই শপথ : সালাহউদ্দিন আহমদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৮ পিএম  আপডেট: ১৩.০২.২০২৬ ৯:৩৯ পিএম  (ভিজিট : ৩২৬)
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সংগৃহীত ছবি
নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করলেই সাংবিধানিক প্রক্রিয়ায় সংসদ সদস্যদের শপথ এবং সরকার গঠন শুরু হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

এ সময় সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা আশা করছি আজকের মধ্যে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ফল ঘোষণা করবে এবং তারপর থেকে ক্ষণগণনা শুরু হবে। সংসদ সদস্যদের শপথ নেওয়ার বিষয়টি সাংবিধানিকভাবেই হবে।’ 


নতুন মন্ত্রিসভা কেমন হবে জানতে চাইলে তিনি বলেন, ‘একটু অপেক্ষা করতে হবে।’ 

পররাষ্ট্রনীতি ও প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন, ‘সব প্রতিবেশী দেশসহ সবার সঙ্গে আমরা সমতা, আত্মমর্যাদা ও পারস্পরিক মর্যাদার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখব।’ 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত বেসরকারিভাবে ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে বিএনপি এককভাবে ২১২টি আসনে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে বিজয়ী হয়েছে। 

শুক্রবার বেলা আড়াইটার পর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ইসিসচিব আখতার আহমেদ এ ফলাফল ঘোষণা করেন। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   নির্বাচন  গেজেট  শপথ  সালাহউদ্দিন আহমদ 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: