মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হচ্ছেন ফজলুর রহমান

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এরই মধ্যে বিএনপির পক্ষ থেকে সরকার গঠনের প্রস্তুতি শুরু হয়েছে। নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা পাওয়ায়

2026-02-13T22:21:45+00:00
2026-02-13T22:21:45+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
রাজনীতি
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হচ্ছেন ফজলুর রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২১ পিএম 
বিএনপি চেয়ারপারসনের সাবেক রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এরই মধ্যে বিএনপির পক্ষ থেকে সরকার গঠনের প্রস্তুতি শুরু হয়েছে। নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা পাওয়ায় মন্ত্রিপরিষদ গঠনে ব্যস্ত সময় পার করছেন বিএনপির নেতারা। এমন পরিস্থিতিতে বিএনপি চেয়ারপারসনের সাবেক রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী করা হতে পারে বলে রাজনৈতিক অঙ্গনে জোরালো গুঞ্জন চলছে। বিএনপির গুলশান কার্যালয়ের বিশ্বস্ত একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। 


সূত্রটি বলছে, সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতে পূর্বঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বদ্ধপরিকর বিএনপি। এ লক্ষ্যে এবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। যদিও এটি দলীয় সিদ্ধান্তের বিষয়। 

উল্লেখ্য, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে অ্যাডভোকেট ফজলুর রহমান বেসরকারিভাবে ১ লাখ ৩২ হাজার ৫০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   নির্বাচন  মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী  ফজলুর রহমান 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: