নির্বাচনে ১০ শতাংশ ভোট কারচুপি করা হয়েছে : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করে বলেছেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া সন্তোষজনক হলেও গণনার সময় ১০ শতাংশ ভোট কারচুপি

2026-02-13T23:49:28+00:00
2026-02-13T23:49:28+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
নির্বাচনে ১০ শতাংশ ভোট কারচুপি করা হয়েছে : নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৯ পিএম 
জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করে বলেছেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া সন্তোষজনক হলেও গণনার সময় ১০ শতাংশ ভোট কারচুপি করা হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় জোটের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। 

নাহিদ ইসলাম বলেন, ‘নির্বাচনে সুস্পষ্টভাবে কারচুপি হয়েছে। অনেকগুলো আসনকে টার্গেট করে ফল পরিবর্তন করা হয়েছে। কেন্দ্র দখল ও প্রশাসনকে ব্যবহার করে এটা হয়েছে।’ 


তিনি বলেন, ‘এ দেশের মানুষের অধিকার রক্ষা করা আমাদের দায়িত্ব। আমরা তাদের সঙ্গে থেকে দেশের উন্নয়নে কাজ করতে চাই। ১১ দলীয় জোটকে সমর্থন দেওয়ার জন্য আমরা জনগণকে ধন্যবাদ জানাই।’ 

তিনি আরও বলেন, ‘আওয়ামী আমলে যেভাবে নির্বাচন হতো, আমরা এখন সেই প্রচেষ্টা দেখতে পাচ্ছি। নির্বাচনের পরদিন সারা দেশে প্রতিপক্ষের ওপর হামলা করা হচ্ছে, অনেককে এলাকাছাড়া করা হচ্ছে। যারা প্রতিপক্ষকে এভাবে আক্রমণ করছে তাদের কাছে এ দেশের জনগণ কতটা নিরাপদ থাকবে তা নিয়ে প্রশ্ন উঠেছে।’

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   জামায়াত  নির্বাচন  ভোট কারচুপি  নাহিদ ইসলাম 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: