পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এরই মধ্যে বিএনপির পক্ষ থেকে সরকার গঠনের প্রস্তুতি শুরু হয়েছে। নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা পাওয়ায়

2026-02-14T00:58:53+00:00
2026-02-14T00:58:53+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন সালাহউদ্দিন আহমদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৮ এএম 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এরই মধ্যে বিএনপির পক্ষ থেকে সরকার গঠনের প্রস্তুতি শুরু হয়েছে। নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা পাওয়ায় মন্ত্রিপরিষদ গঠনে ব্যস্ত সময় পার করছেন বিএনপির নেতারা। এমন পরিস্থিতিতে বিএনপির কাকে কোন মন্ত্রী করা হচ্ছে, এ নিয়ে আলোচনা বেশ তুঙ্গে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসনে ব্যাপক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এবার বিএনপির এই হেভিওয়েট নেতা পরাষ্ট্রমন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন, এমন গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে। 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশান কার্যালয়ের বিশ্বস্ত সূত্র বলছে, খুব শিগগিরই পরাষ্ট্রমন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন সালাহউদ্দিন আহমদ, এমন ঘোষণা আসবে। 

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক প্রাপ্ত ফলাফলে সালাহউদ্দিন  আহমদ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থীকে ৯৫ হাজার ৮৩০ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। 


প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে সালাহউদ্দিন আহমদ পেয়েছেন ২ লাখ ২০ হাজার ৫৬৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল্লাহ আল ফারুখ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৭২৬ ভোট। 

কক্সবাজার-১ চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে এ আসনটি গঠিত। এ আসনে এবারের ভোটার সংখ্যা ৫ লাখ ৪০ হাজার ৪৬৮ জন। তার মধ্যে পুরুষ ২ লাখ ৯০ হাজার ২৭৫ জন ও মহিলা ভোটার ২ লাখ ৫০ হাজার ১৯২ জন। 

বেসরকারি ফলাফলে বিজয় নিশ্চিত হওয়ার পর সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিএনপি কোনো বিজয় উল্লাস করবে না। আমাদের দায়িত্ব অনেক বেশি। আমরা কোনো উত্তেজনা সৃষ্টি করতে চাই না। জনগণের প্রত্যাশা পূরণ করাই এখন আমাদের প্রধান কর্তব্য।’ 

উল্লেখ্য, চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এ সদস্য সালাহউদ্দিন আহমদ। এর আগে তিনি ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   নির্বাচন  পররাষ্ট্রমন্ত্রী  সালাহউদ্দিন আহমদ 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: