নির্বাচনে জিতে বিএনপির কার্যালয়ে জামায়াতের হামলা

নেত্রকোণা সংবাদদাতা

সারাদেশ

নেত্রকোনার পূর্বধলায় বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে।শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা সদরের নারায়ণডহর বাজারে

2026-02-14T01:04:27+00:00
2026-02-14T01:06:09+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
নির্বাচনে জিতে বিএনপির কার্যালয়ে জামায়াতের হামলা
নেত্রকোণা সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৪ এএম  আপডেট: ১৪.০২.২০২৬ ১:০৬ এএম
সংগৃহীত ছবি
নেত্রকোনার পূর্বধলায় বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা সদরের নারায়ণডহর বাজারে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মো. কামাল হোসেন (৪৩) নামে এক যুবদল নেতা আহত হয়েছেন। তিনি উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক এবং নারায়ণডহর গ্রামের বাসিন্দা।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত কামাল হোসেন অভিযোগ করেন, বিকেলে তিনি ও কয়েকজন নেতাকর্মী কার্যালয়ে অবস্থান করছিলেন। এ সময় পাশের খলিশাউড় ইউনিয়নের কুতিউড়া গ্রামের এক জামায়াত নেতার নেতৃত্বে হামলা চালায়। হামলাকারীরা পাইপ দিয়ে আঘাত করলে তার মাথা ফেটে যায়। পরে কার্যালয়ের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাব ভাঙচুর করা হয় বলেও তিনি দাবি করেন।

তিনি বলেন, হামলার সময় কার্যালয়ে থাকা অন্য নেতাকর্মীদের ওপরও হামলার চেষ্টা করা হয়। তবে তারা দ্রুত সরে গেলে বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়।

এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগ অস্বীকার বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা জানিয়েছেন, নারায়ণডহর ওয়ার্ডের জামায়াত সভাপতি রেজাউল হক রাজিব ও বিএনপি কর্মী কামালের মধ্যে রাজনৈতিক আলাপচারিতায় বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হাতাহাতিতে কামাল এক পাশে পড়ে গিয়ে মাথায় আঘাত পান।

পরে স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে ঘটনাটি থেমে যায়। তারা আরও দাবি করেছেন, বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা নিজেরাই অফিসের চেয়ার-টেবিল এলোমেলো করে এটি ভাঙচুরের ঘটনা হিসেবে প্রচার করেছেন।

সময়ের আলো/আআ


  বিষয়:   পরাজিত  বিএনপি  প্রার্থী  কার্যালয়  হামলা  জামায়াত  নির্বাচন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: