বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নারীসহ আহত ১৬

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

নড়াইল- ২ আসনের ধানের শীষের প্রার্থী ফরিদুজ্জামান ফরহাদ ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম (কলস প্রতীক) সমর্থকদের মধ্যে হামলা-পাল্টা হামলা ঘটনা

2026-02-14T01:09:33+00:00
2026-02-14T01:09:33+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নারীসহ আহত ১৬
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৯ এএম 
প্রতীকী ছবি
নড়াইল- ২ আসনের ধানের শীষের প্রার্থী ফরিদুজ্জামান ফরহাদ ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম (কলস প্রতীক) সমর্থকদের মধ্যে হামলা-পাল্টা হামলা ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের নারীসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে সদর উপজেলার তুলারামপুর গাবতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।  

ধানের শীষের পক্ষের আহতরা হলেন— ফয়েজুর রহমান, রুমান, সাইফুল হোসেন, রাব্বি, ইসমাইল ও হাবিব। তাদের মধ্যে রাব্বির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে যশোরে পাঠানো হয়েছে।

অন্যদিকে কলস প্রতীকের পক্ষের আহতরা হলেন— নাজমুল, সেলিম, হাবিবুর, হাসান, সাইফুল, আমেনা, আমিরুল, সিফাত ও আরিফ হোসেন। তারা সবাই নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নিবার্চনের দিন চাচড়া স্কুল মাঠে যুবদল নেতা শিহাবের সঙ্গে তুলারামপুর ইউনিয়ন বি এন পির সাধারন সম্পাদকের সাথে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে শুক্রবার সন্ধ্যার সময় দুইপক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। 


একপর্যায়ে কথা কাটাকাটি থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে ধারালো অস্ত্রের আঘাত ও মারধরে নারীসহ অন্তত ১৬ জন আহত হন। আহতদের মধ্যে একজনকে যশোরে স্থানান্তর করা হয়েছে, বাকিরা নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি ওলি মিয়া বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এফআর


  বিষয়:   নির্বাচন  নড়াইল  বিএনপি  স্বতন্ত্র প্রার্থী  সমর্থক  সংঘর্ষ  নারী  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: