‘ঢাকা-৮ আসনে ভোট পুনর্গণনার সুযোগ নেই’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষ করতে ফলাফলের গেজেট প্রকাশের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ

2026-02-14T02:45:27+00:00
2026-02-14T02:45:27+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
‘ঢাকা-৮ আসনে ভোট পুনর্গণনার সুযোগ নেই’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৪৫ এএম   (ভিজিট : ৩০৬)
নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ। ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষ করতে ফলাফলের গেজেট প্রকাশের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আগামীকালের মধ্যেই গেজেট প্রকাশ হতে পারে। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন, আলোচিত ঢাকা-৮ আসনে ভোট পুনর্গণনার কোনো সুযোগ নেই।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আইন ও বিধিমালা অনুযায়ী ফল চূড়ান্ত হওয়ার পর পুনর্গণনার এখতিয়ার নেই। ফলে ঢাকা-৮ আসনের ফলাফল গেজেট আকারে প্রকাশের পথে আর কোনো বাধা থাকছে না।

ঢাকা-৮ আসনে ছিল হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা। বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ৪ হাজার ৯৮০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫৬ হাজার ৫৫২ ভোট।

অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরউদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫১ হাজার ৫৭২ ভোট। ফল ঘোষণার পর থেকেই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। উভয় পক্ষই রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ জমা দেন।
আরও পড়ুন

এই আসনে মোট ২ হাজার ৪৯৭টি ভোট বাতিল হয়েছে- যা নিয়েই মূল বিতর্ক। অভিযোগ উঠেছে, ব্যালট পেপারের নকশাগত কারণে বিভ্রান্তি তৈরি হয়। ব্যালটের একদম বাম কোণায় ‘ধানের শীষ’ প্রতীকের বক্স থাকলেও তার পাশের ফাঁকা সাদা জায়গায় অনেক ভোটার সিল দিয়েছেন। ফলে সেসব ভোট বাতিল হয়েছে।

নির্বাচনের দিন রাত আড়াইটার দিকে সংবাদ সম্মেলন করে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোট পুনর্গণনার দাবি জানান। তবে ইসি সেই দাবি নাকচ করে দিয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, গেজেট প্রকাশের পর নির্বাচনের ফল আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। ফলে ঢাকা-৮ আসনের বিতর্কিত ফলাফল নিয়েও আইনি প্রক্রিয়া ছাড়া আর কোনো প্রশাসনিক পদক্ষেপের সুযোগ থাকছে না।

এএডি/


  বিষয়:   ঢাকা-৮  আসন  ভোট  পুনর্গণনা  সুযোগ  ইসি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: