মুন্সীগঞ্জে বিদ্রোহী প্রার্থীর সমর্থককে খুনের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

মুন্সীগঞ্জে বিদ্রোহী প্রার্থীর সমর্থককে খুন করা সহ দেশব্যাপী 'বিএনপির নৃশংস হামলা'র প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত

2026-02-14T03:25:06+00:00
2026-02-14T03:25:06+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
মুন্সীগঞ্জে বিদ্রোহী প্রার্থীর সমর্থককে খুনের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৫ এএম 
মুন্সীগঞ্জে বিদ্রোহী প্রার্থীর সমর্থককে খুনের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ। ছবি : সংগৃহীত
মুন্সীগঞ্জে বিদ্রোহী প্রার্থীর সমর্থককে খুন করা সহ দেশব্যাপী 'বিএনপির নৃশংস হামলা'র প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে বারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পাড়া থেকে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, তারেক রহমান একদিকে ঘোষণা দিলেন দোয়া মোনাজাতের মাধ্যমে তাদের বিজয় উৎসব পালিত হবে কিন্তু আমরা দেখতে পেলাম যে দোয়া মোনাজাতের পরিবর্তে অন্যের বাড়িতে জানাজা পড়ানোর মাধ্যমে তিনি তার বিজয় উৎসবের সূচনা করেছেন। তিনি তার বিজয় উৎসবের সূচনা করেছেন মানুষের বাড়িঘর ভাংচুর করার মাধ্যমে, মানুষের দোকানপাটে, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরানোর মাধ্যমে।
আরও পড়ুন

তিনি বলেন ,জুলাই শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা একটি নির্বাচন পেয়েছে। যেই ফ্যাসিবাদকে মুক্ত করে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছিলাম আমরা আশা করেছিলাম সেই বাংলাদেশে একটি ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে কিন্তু আমরা আবারো বাংলাদেশের ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছি। 

তারেক রহমানকে আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনি ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবেন না, আপনি ফ্যাসিবাদী হয়ে উঠবেন না, আপনাকে ফ্যাসিবাদ হয়ে উঠতে দেওয়া হবে না। আপনি যদি ফ্যাসিবাদী হয়ে ওঠার চেষ্টা করেন, চিন্তা করেন ছাত্র জনতা খুনি হাসিনাকে যেভাবে ঘাড় ধরে লাথি দিয়ে বাংলাদেশ থেকে তাড়িয়েছে ঠিক একইভাবে আপনাকে লন্ডন পাঠিয়ে দিতে সময় লাগবে না।

এএডি/


  বিষয়:   মুন্সীগঞ্জ  বিদ্রোহী  প্রার্থী  সমর্থক  খুন  ঢাবি  বিক্ষোভ 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: