শিবির নেতা সিয়ামের ওপর হামলা, মধ্যরাতে জানালেন ডাকসু ভিপি

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা প্রশমিত না হতেই নতুন করে সহিংসতার অভিযোগ উঠেছে। নির্বাচন-পরবর্তী সময়ে দেশের বিভিন্ন

2026-02-14T04:47:18+00:00
2026-02-14T11:41:18+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিক্ষা
শিবির নেতা সিয়ামের ওপর হামলা, মধ্যরাতে জানালেন ডাকসু ভিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪৭ এএম  আপডেট: ১৪.০২.২০২৬ ১১:৪১ এএম
ডাকসু ভিপি সাদেক কায়েম। ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা প্রশমিত না হতেই নতুন করে সহিংসতার অভিযোগ উঠেছে। নির্বাচন-পরবর্তী সময়ে দেশের বিভিন্ন এলাকায় বিরোধী মতের নেতাকর্মীদের ওপর হামলা, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটছে বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি সাদেক কায়েম।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব অভিযোগ তোলেন। সেখানে তিনি সরাসরি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতাকর্মীদের বিরুদ্ধে সহিংসতার দায় আরোপ করেন।

ভিপি সাদেক কায়েমের দাবি, ফেনীতে ছাত্রশিবিরের এক নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রের বরাতে তিনি জানান, জুলাই আন্দোলনে সক্রিয় থাকা ফেনী শাখার ছাত্রনেতা সিয়াম সম্প্রতি আক্রমণের শিকার হন। তার সহকর্মীরা এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।

সাদেক কায়েম তার স্ট্যাটাসে উল্লেখ করেন, জুলাই আন্দোলনের সময় সিয়াম একাই আওয়ামী ও ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। অথচ এখন তার ওপরই হামলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন

ডাকসু ভিপির আরেকটি গুরুতর অভিযোগ হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের এক নারী শিক্ষার্থীর পরিবারের ওপর হামলা ও বাড়িছাড়া করার চেষ্টা করা হয়েছে। তার দাবি, পছন্দের প্রার্থীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।

সাদেক কায়েম আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এবং ১১ দলীয় জোটের নেতাকর্মীরাও হামলার শিকার হচ্ছেন। নির্বাচন-পরবর্তী সময়ে রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে সহিংসতা চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

স্ট্যাটাসে সাদেক কায়েম সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তার ভাষায়, ‘বিজয় উৎসবের নামে নৃশংস হামলা চালানো হলে তা প্রতিহত করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে।’

এএডি/
  বিষয়:   শিবির  সাহসী  সিয়াম  হামলা  মধ্যরাত  ডাকসু ভিপি 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: