গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ

সময়ের আলো ডেস্ক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে

2026-02-14T09:25:25+00:00
2026-02-14T12:05:04+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৫ এএম  আপডেট: ১৪.০২.২০২৬ ১২:০৫ পিএম
নির্বাচন কমিশনের লোগো। সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৭ আসনে নির্বাচিত সংসদ সদস্যদের সরকারি ফলাফলের গেজেট প্রকাশ করা হয়। একই সময়ে গণভোটের ফলাফলও গেজেট আকারে প্রকাশিত হয়।

জুলাই জাতীয় সনদের আওতায় সংবিধান–সংক্রান্ত প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে এ গণভোট অনুষ্ঠিত হয়। এতে উল্লেখযোগ্য ব্যবধানে ‘হ্যাঁ’ ভোট জয়লাভ করে। ফলে রাষ্ট্র সংস্কার–সংক্রান্ত প্রস্তাবগুলো বাস্তবায়নের পথ সুগম হয়েছে।

গেজেট অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি সারা দেশে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮২ হাজার ৬৬০টি এবং ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি। মোট বৈধ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ৩৮৬টি।


এ ছাড়া বাতিল ভোটের সংখ্যা ছিল ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি। সব মিলিয়ে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩টি।

নির্বাচন কমিশন জানায়, গণভোট অধ্যাদেশ, ২০২৫–এর ১৬ ধারার (৩) উপধারা অনুযায়ী ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

ফলাফলে স্পষ্ট হয়েছে যে ‘হ্যাঁ’ ভোটই বিজয়ী হয়েছে। এর মাধ্যমে জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংস্কার–সংক্রান্ত প্রস্তাবগুলোর প্রতি জনগণের সমর্থন নিশ্চিত হয়েছে।



/ইউএমএইচ


  বিষয়:   গণভোট  নির্বাচন  গেজেট 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: