মসজিদের মিম্বর থেকে সংসদে মুফতি আবুল হাসান

সময়ের আলো ডেস্ক

জাতীয়

মুফতি আবুল হাসান সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসন থেকে ১১ দলীয় জোটের প্রার্থী হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন। তিনি দেয়াল

2026-02-14T11:52:16+00:00
2026-02-14T11:52:16+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
মসজিদের মিম্বর থেকে সংসদে মুফতি আবুল হাসান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫২ এএম 
মুফতি আবুল হাসান। সংগৃহীত ছবি
মুফতি আবুল হাসান সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসন থেকে ১১ দলীয় জোটের প্রার্থী হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন। তিনি দেয়াল ঘড়ি প্রতীকে ৭৯ হাজার ৩৫৫ ভোট পেয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন মাওলানা উবায়দুল্লাহ ফারুক ৬৯ হাজার ৬৪৪ ভোট এবং তৃতীয় স্থানে মামুনুর রশিদ পেয়েছেন ৫৬ হাজার ৩৬৯ ভোট। 

মুফতি আবুল হাসান দীর্ঘদিন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জকিগঞ্জের জামিয়া ইসলামিয়া দারুসসুন্নাহ মোহাম্মদিয়া লামারগ্রাম মাদ্রাসায় শিক্ষকতা করেন। একজন ইসলামী বক্তা হিসেবে সিলেটজুড়ে তার সুনাম রয়েছে, এবং ধর্মীয় পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয়।

Advertisement

বিজয়ী হওয়ার পর তিনি মন্তব্য করেন, তিনি আল্লাহর রাসুলের মতো মিম্বর থেকে দেশ পরিচালনার আদর্শ অনুসরণ করে সংসদে কাজ চালাবেন। এছাড়া জকিগঞ্জ-কানাইঘাটের মানুষকে উন্নয়নের পথে নিয়ে আসতে বিশেষজ্ঞদের পরামর্শে ব্যবস্থা গ্রহণ করবেন।


/ইউএমএইচ




  বিষয়:   মুফতি আবুল হাসান  নির্বাচন  সংসদ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: