১৭ ফেব্রুয়ারির মধ্যে সবার শপথ : প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দ্রুতই নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। এটি কোনোভাবেই ১৬ বা ১৭ ফেব্রুয়ারির পর

2026-02-14T12:37:37+00:00
2026-02-14T12:58:05+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
১৭ ফেব্রুয়ারির মধ্যে সবার শপথ : প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৭ পিএম  আপডেট: ১৪.০২.২০২৬ ১২:৫৮ পিএম
সাংবাদিকদের ব্রিফিংয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দ্রুতই নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। এটি কোনোভাবেই ১৬ বা ১৭ ফেব্রুয়ারির পর হবে না। শপথ কে পড়াবেন তা এখনও নির্ধারণ করা হয়নি। তা জানিয়ে দেওয়া হবে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রধান উপদেষ্টা ও মন্ত্রিসভার পক্ষ থেকে দ্রুত দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নির্বাচনে একটি কেন্দ্রে ২০০ শতাংশ ভোট পড়েছে এমন সংবাদের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এটি মিথ্যা সাংবাদিকতা। এটি মূলত মুদ্রাজনিত ভুল। যিনি এ ধরনের সংবাদ পরিবেশন করেছেন, তিনি রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা না বলেই করেছেন। পরবর্তী সময়ে তা সংশোধন করা হয়েছে।

/এমএইচআর 


  বিষয়:   প্রেস সচিব  শপথ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: