রূপগঞ্জে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলায় কার্যালয়টি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।শনিবার

2026-02-14T12:56:23+00:00
2026-02-14T12:56:23+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
রূপগঞ্জে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৬ পিএম   (ভিজিট : ১৩৩)
বিএনপি কার্যালয় আগুনে পুড়ে ছাই। ছবি : সময়ের আলো
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলায় কার্যালয়টি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।

৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল আউয়াল জানান, ভোররাতে অজ্ঞাত ব্যক্তিরা জানালার কাঁচ ভেঙে কার্যালয়ের ভেতরে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। 

আগুনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং নবনির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুসহ স্থানীয় নেতাদের ছবিও পুড়ে যায়। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু বলেন, একটি পক্ষ পরিকল্পিতভাবে এই হামলা চালিয়ে ভয়ভীতি সৃষ্টির চেষ্টা করছে। তিনি কর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, উসকানিতে পা না দিয়ে পরিস্থিতি মোকাবিলা করা হবে।

জেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম বলেন, এ ধরনের হামলা করে বিএনপিকে ভয় দেখানো যাবে না; বরং দল আরও ঐক্যবদ্ধ হবে।

ঘটনাস্থলের পাশের একটি উন্নয়ন প্রকল্পের প্রহরী মোহাম্মদ খলিল জানান, ফজরের নামাজের আগে অজ্ঞাত ব্যক্তি তাকে ঘর থেকে বের হলে হত্যার হুমকি দেয়। পরে তিনি আগুন জ্বলতে দেখেন।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   নারায়ণগঞ্জ  রূপগঞ্জ  বিএনপি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: