বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৮

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

জাতীয়

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের দক্ষিণ পাইকসা পূর্বপাড়া এলাকায় নির্বাচন-পরবর্তী বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।শুক্রবার

2026-02-14T13:28:39+00:00
2026-02-14T13:28:39+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৮
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১:২৮ পিএম 
ফাইল ছবি
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের দক্ষিণ পাইকসা পূর্বপাড়া এলাকায় নির্বাচন-পরবর্তী বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৫টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ধানের শীষ ও ফুটবল প্রতীকের সমর্থকদের মধ্যে পূর্বের উত্তেজনা থেকে কথা কাটাকাটির সূত্রপাত হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত আটজন আহত হন।

আহতদের মধ্যে ধানের শীষের সমর্থক পরশ মেম্বার, স্বপন ও অপু এবং স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মমিন আলীর সমর্থক ওহাব দেওয়ান (৭৫), আলামিন (২৭) ও শুভ মাঝি (২৭)-এর নাম জানা গেছে। এছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সেনাবাহিনী ও র‌্যাব সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, একপক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে। অন্য পক্ষ এখনও অভিযোগ করেনি। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এমএইচআর 



  বিষয়:   বিএনপি  স্বতন্ত্র প্রার্থী  সংঘর্ষ  আহত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: