পরাজিত প্রার্থীর বাড়িতে বিজয়ী প্রার্থী

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়া বিএনপির প্রার্থী অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে

2026-02-14T14:27:02+00:00
2026-02-14T14:28:35+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
পরাজিত প্রার্থীর বাড়িতে বিজয়ী প্রার্থী
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২৭ পিএম  আপডেট: ১৪.০২.২০২৬ ২:২৮ পিএম
পরাজিত প্রার্থীর বাড়িতে বিজয়ী প্রার্থী। ছবি : সময়ের আলো
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়া বিএনপির প্রার্থী অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে পরাজিত প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়লের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করেন।

কটিয়াদী উপজেলার বানিয়াগ্রামে এই সাক্ষাৎকে রাজনৈতিক সৌহার্দ্যের অনন্য উদাহরণ হিসেবে দেখা হয়েছে। 

সাক্ষাৎকালে মো. জালাল উদ্দীন পরাজিত প্রার্থীর খোঁজখবর নেন এবং পারস্পরিক কুশল বিনিময় করেন। 

পরাজিত প্রার্থী ফুলেল মালা পরিয়ে বিজয়ী এমপিকে শুভেচ্ছা জানান। পুরো পরিবেশটি ছিল আন্তরিক ও বন্ধুভাবাপন্ন।

উভয় নেতা কটিয়াদী ও পাকুন্দিয়ার সার্বিক উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। 

রাজনৈতিক মতপার্থক্য থাকলেও এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহ্বান করেন তারা। 

সময়ের আলো/আরবিএন


  বিষয়:   কিশোরগঞ্জ  নির্বাচন  বিএনপি  জামায়াত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: