ক্ষমতা ছাড়ার পর কোথায় যাবেন প্রধান উপদেষ্টা, জানালেন আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভবিষ্যতে তার আগের পেশায় ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানিয়েছেনবিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।

2026-02-14T14:47:09+00:00
2026-02-14T16:34:37+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
ক্ষমতা ছাড়ার পর কোথায় যাবেন প্রধান উপদেষ্টা, জানালেন আলী রীয়াজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৪৭ পিএম  আপডেট: ১৪.০২.২০২৬ ৪:৩৪ পিএম  (ভিজিট : ৯৫৯)
প্রধান উপদেষ্টার সঙ্গে বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। ফাইল ছবি
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভবিষ্যতে তার আগের পেশায় ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন  বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, এ জন্য ড.  ইউনূস  প্রস্তুতি নিচ্ছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আলী রীয়াজ বলেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে বিপুল সংখ্যক ভোটার ‘হ্যাঁ’ কে জয়যুক্ত করেছেন। এর মাধ্যমে জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে।

তিনি বলেন, গণভোটের মাধ্যমে দেশের নাগরিকরা অত্যন্ত সুস্পষ্ট এবং দ্বিধাহীনভাবে জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কারের প্রস্তাবগুলোর অনুকূলে রায় দিয়েছেন। এই রায় থেকে এটা স্পষ্ট, বাংলাদেশের নাগরিকদের বড় জনগোষ্ঠী আর পুরনো ব্যবস্থায় ফিরে যেতে বা স্থিতাবস্থা রাখতে চান না। তারা চান পরিবর্তন, রাষ্ট্রব্যবস্থায় সংস্কার।

তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী নতুন সংসদ সদস্যদের এবং সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোকে অভিনন্দন জানান। এছাড়া দীর্ঘদিন পর অনুষ্ঠিত নির্বাচনে ষড়যন্ত্র ও সহিংসতার আশঙ্কাকে নস্যাৎ করে দেওয়ার জন্য নির্বাচন প্রক্রিয়ায় অংশ গ্রহণকারী জনসাধরণকেও অভিনন্দন জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

/এমএইচআর 



  বিষয়:   আলী রীয়াজ  প্রধান উপদেষ্টা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: