আইসিসির প্রস্তাব প্রত্যাখ্যান বুলবুলের

সময়ের আলো ডেস্ক

খেলা

শুক্রবার দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিদেশে অফিসিয়াল দায়িত্ব শেষ করে ঢাকায় ফিরেছেন তিনি।আইসিসি পুরুষ টি–টোয়েন্টি

2026-02-14T15:19:34+00:00
2026-02-14T15:19:34+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
আইসিসির প্রস্তাব প্রত্যাখ্যান বুলবুলের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১৯ পিএম 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সংগৃহীত ছবি
শুক্রবার দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিদেশে অফিসিয়াল দায়িত্ব শেষ করে ঢাকায় ফিরেছেন তিনি। 

আইসিসি পুরুষ টি–টোয়েন্টি বিশ্বকাপে কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত–পাকিস্তান ম্যাচের জন্য তাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তিনি ম্যাচ দেখতে যাননি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল চেয়েছিল তিনি যেন এই ম্যাচে উপস্থিত থাকেন। তবে আগে থেকে নির্ধারিত সূচি অনুযায়ী তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নেন।


বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার বিষয়টি তার না যাওয়ার সঙ্গে সম্পর্কিত বলে জানা গেছে। আর এ কারণে তিনি সরাসরি কলম্বো না গিয়ে ঢাকায় ফিরে আসেন। তবে দেশে ফেরার আগে তিনি কুয়েতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় অংশ নেন। 


/ইউএমএইচ

  বিষয়:   আইসিসি  বুলবুল  টি–টোয়েন্টি বিশ্বকাপ 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: