বরিশাল-২ আসনে জামানত হারালেন ৬ এমপি প্রার্থী

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৮ জন প্রার্থীর মধ্যে ৬ জন প্রয়োজনীয় ভোট না পাওয়ায় তাদের

2026-02-14T16:10:01+00:00
2026-02-14T16:10:01+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বরিশাল-২ আসনে জামানত হারালেন ৬ এমপি প্রার্থী
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১০ পিএম 
প্রতীকী ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৮ জন প্রার্থীর মধ্যে ৬ জন প্রয়োজনীয় ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে। আসনটির ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

নির্বাচনের ফল অনুযায়ী, জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির (জেপি) আব্দুল হক, যিনি ‘বাইসাইকেল’ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৩২৯ ভোট। জাতীয় পার্টির এম এ জলিল ‘লাঙ্গল’ প্রতীকে পেয়েছেন ১ হাজার ১৯৯ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মাদ নেছার উদ্দিন ‘হাতপাখা; প্রতীকে পেয়েছেন ৬ হাজার ২১ ভোট।

এ ছাড়া বাংলাদেশ জাসদের মো. আবুল কালাম আজাদ ‘মোটরগাড়ি; প্রতীকে পেয়েছেন ১৩৫ ভোট, গণঅধিকার পরিষদের রঞ্জিত কুমার বাড়ৈ ‘ট্রাক’ প্রতীকে পেয়েছেন ৭০০ ভোট এবং ন্যাশনাল পিপলস পার্টির সাহেব আলী ‘আম’ প্রতীকে পেয়েছেন ১৮৫ ভোট।

এ আসনে মোট প্রদত্ত ভোট ছিল ২ লাখ ৩০ হাজার ৭৭৫। নির্বাচনি বিধি অনুযায়ী মোট প্রদত্ত ভোটের অন্তত আট ভাগের এক ভাগ না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।

এ বিষয়ে বরিশালের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন বলেন, বিধি অনুযায়ী যেসব প্রার্থী নির্ধারিত ভোট পাননি, তাদের জামানত বাজেয়াপ্তের তালিকা প্রস্তুতের কাজ চলছে।

প্রসঙ্গত, এ আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু, যিনি ‘ধানের শীষ’ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ২৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মাষ্টার মো. আব্দুল মন্নান ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে পেয়েছেন ৭১ হাজার ৯৮৯ ভোট।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   নির্বাচন  বরিশাল  বাজেয়াপ্ত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: