পরাজয়ের ভেদাভেদ পেরিয়ে জিতল সৌহার্দ্য

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামে জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত জামায়াত প্রার্থীদের বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করে রাজনৈতিক অঙ্গনে প্রশংসিত হয়েছেন বাংলাদেশ

2026-02-14T16:27:41+00:00
2026-02-14T16:27:41+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
পরাজয়ের ভেদাভেদ পেরিয়ে জিতল সৌহার্দ্য
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২৭ পিএম 
পরাজয়ের ভেদাভেদ পেরিয়ে জিতল সৌহার্দ্য। ছবি : সময়ের আলো
চট্টগ্রামে জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত জামায়াত প্রার্থীদের বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করে রাজনৈতিক অঙ্গনে প্রশংসিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর দুই বিজয়ী প্রার্থী।

চট্টগ্রাম-৪ আসনের বিজয়ী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম-২ (মিরসরাই) আসনের বিজয়ী নুরুল আমিন শুক্রবার দুপুরে নিজ নিজ আসনে প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থীদের বাড়িতে যান। এ সময় দুই দলের নেতাকর্মীদের মধ্যে আন্তরিকতা ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

জানা যায়, চট্টগ্রাম-৪ আসনের বিজয়ী আসলাম চৌধুরী পার্শ্ববর্তী ফৌজদারহাটে জামায়াত প্রার্থী আনোয়ার ছিদ্দীক চৌধুরীর বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দীর্ঘ সময় রাজনৈতিক স্মৃতিচারণ হয়। পরে আনোয়ার ছিদ্দীক চৌধুরী তাকে আপ্যায়ন করেন এবং বলেন, জয়-পরাজয়ের ঊর্ধ্বে উঠে সবাই মিলে এলাকার মানুষের জন্য কাজ করতে চান তারা। এ বক্তব্যে সহমত জানান আসলাম চৌধুরীও।

অন্যদিকে চট্টগ্রাম-২ আসনে বিএনপির বিজয়ী প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান জামায়াত প্রার্থী সাইফুর রহমানের বাড়িতে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। সেখানে উভয় পক্ষ একে অপরকে অভিনন্দন জানিয়ে আগামীর উন্নয়নে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রতিযোগিতামূলক নির্বাচনের পর এমন সৌহার্দ্যপূর্ণ আচরণ বিভাজনের রাজনীতির বিপরীতে ইতিবাচক বার্তা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এই উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই এটিকে রাজনৈতিক সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   সৌহার্দ্য  জামায়াত  জাতীয়তাবাদী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: