বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজনের সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ ছিল বলে জানিয়েছে করেছেন কমনওয়েলথ পর্যবেক্ষক দল।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে কমনওয়েলথ অবজারভার গ্রুপের চেয়ার ও ঘানার সাবেক প্রেসিডেন্ট এইচ ই নানা আকুফো-আডো নির্বাচন ইস্যুতে প্রাথমিক মতামত তুলে ধরে এ কথা জানান।
আকুফো-আডো বলেন, ‘নির্বাচনকালীন সংখ্যালঘুদের ওপর নির্যাতনের কোনো তথ্য পাওয়া যায়নি। বহুদিন পর বাংলাদেশে প্রতিদ্বন্দিতামূলক এই নির্বাচন গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ এবং বিশ্বাসযোগ্য হয়েছে। তবে নির্বাচনে এআই তৈনি করা কনটেন্ট ঝুঁকি তৈরি করেছে।’
তিনি বলেন, আওয়ামী লীগের নিষিদ্ধের সাম্প্রতিক ইতিহাস আমাদের সকলের জানা। নতুন সরকারের প্রতি আহ্বান জানান, বাংলাদেশের সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করবে আগামীর জন্য।
তিনি আরও বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিশ্বাসযোগ্যতার সঙ্গে পরিচালনা করা সম্ভব হয়েছে। নির্বাচন প্রতিযোগিতামূলক হয়েছে, আন্তর্জাতিক মানের হয়েছে। নির্বাচন কমিশন স্বাধীন ও বিশ্বাসযোগ্যতার সঙ্গে কাজ করতে পেরেছে।’
সময়ের আলো/কেএইচও